ডেস্ক রিপোর্টার,২৫ অক্টোবর।।
আসন্ন পুর ভোট কেন্দ্র করে মঙ্গলবার আগরতলায় NDA – র গুরুত্ব পূর্ণ বৈঠক হওয়ার কথা। খবর অনুযায়ী, NDA – র এই বৈঠকে উপস্থিত থাকবে না শরিক দল তিপ্রামথা। বৈঠকে মথার প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকার কথা দলের বিধায়ক রঞ্জিত দেববর্মা। ইতিমধ্যে তিনি নিরাপত্তা সংক্রান্ত ইস্যুতে আগরতলা ছেড়ে চলে গেছেন নিজের গ্রামের বাড়িতে। রাজ্য রাজনীতির NDA – র দ্বিতীয় শক্তি তিপ্রামথার প্রতিনিধি উপস্থিত না থাকলে বৈঠক কতটা ফলপ্রসু হবে? তা নিয়েই গুঞ্জন বিজেপি – মথা – আইপিএফটি এই তিন শাসক জোটের সংসারে।

