ডেস্ক রিপোর্টার, ২৭ অক্টোবর।।
       রাজ্যের স্বাস্থ্যশিক্ষা ও নার্সিং প্রশিক্ষণ পরিকাঠামোকে আরও শক্তিশালী করার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। আগরতলায় সরকারি নার্সিং কলেজ, ডা. ব্রাম নার্সিং স্কুল এবং এএনএম ট্রেনিং ইনস্টিটিউটের নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা।এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল, স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে সহ স্বাস্থ্য দপ্তরের শীর্ষ আধিকারিকরা।
এদিন মুখ্যমন্ত্রী জানান স্বাস্থ্যশিক্ষার প্রসার এবং উন্নত চিকিৎসা পরিষেবা নিশ্চিত করার লক্ষ্যে রাজ্য সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। নতুন ভবনের উদ্বোধন সেই উদ্যোগেরই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ।
নতুন ভবনে নার্সিং শিক্ষার পরিকাঠামো আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে। এর ফলে নার্সিং পড়ুয়াদের শিক্ষাগ্রহণ ও প্রশিক্ষণের ক্ষেত্রে উন্নত সুযোগ-সুবিধা পাওয়ার পথ প্রশস্ত হবে। রাজ্যে দক্ষ নার্স ও স্বাস্থ্যকর্মী গড়ে তোলার ক্ষেত্রেও এই পরিকাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *