ডেস্ক রিপোর্টার, ২৪অক্টোবর।।
                  আগামী ৩১ অক্টোবর ঘোষণা হতে পারে রাজ্যের আসন্ন পুর ভোটের দিনক্ষণ। এরপরেই প্রতিটি রাজনৈতিক দল ঘোষণা দেবে প্রার্থীর নাম। এই ক্ষেত্রে সবচেয়ে ফোকাসের কেন্দ্র বিন্দুতে “আগরতলার পুর নিগম” নির্বাচন।।নিগমের প্রার্থী তালিকা তৈরি নিয়ে বিভিন্ন বিধানসভায় শুরু হয়েছে ” নিলাম”।  সাট্টার বাজারের মতো উড়ছে টাকা। এই ক্ষেত্রে সবার থেকে এগিয়ে রাজ্যের সবচেয়ে বড় বিধানসভা কেন্দ্র বাধারঘাট।
       স্থানীয় বিজেপির নিষ্ঠাবান কর্মীদের অভিযোগ, বাধারঘাটের বিধায়িকা মিনা সরকার তার কেন্দ্রের সাতটি ওয়ার্ডের জন্য মোটা অঙ্কের নিলাম তুলেছেন। যে সব টিকিট প্রত্যাশীরা মিনা সরকারের চাদিহা অনুযায়ী, ” ট্রেভেল ব্যাগে নোটের বাণ্ডিল দিতে পারবেন, তারাই পাবেন টিকিট।” কারণ নিগমের টিকিট প্রদানের ক্ষেত্রে এলাকার বিধায়ক বা বিধায়িকার মতামতকেই প্রাধান্য দেওয়া হয়ে থাকে। দুয়েকটি ক্ষেত্রে অবশ্যই ব্যতিক্রমী ঘটনা ঘটে। যেখানে নির্বাচনী কমিটির চেয়ারম্যান, বর্তমান মেয়র, বিজেপির প্রদেশ সভাপতি ও রাজ্যের মুখ্যমন্ত্রীর মতামত গুরুত্ব বহন করে।
       অবশ্যই বাধারঘাটের মিনা সরকার ও আরও কয়েকটি বিধানসভা কেন্দ্রের বিধায়কর টিকিটের নাম করে ইতিমধ্যে দাবিদারদের কাছ থেকে টাকা সংগ্রহ করতে শুরু করেছেন। বাধারঘাট সহ সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের বিধায়কদের বিরুদ্ধে এখন সরব হয়েছে খোদ বিজেপি কর্মীরা। তারা রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার কাছেও পাঠাবে অভিযোগের ফর্দ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *