ডেস্ক রিপোর্টার, ২৭ অক্টোবর।।
   জনতার মশাল ও JM 24News – র চক্রব্যূহে নাজেহাল বাধারঘাট মণ্ডলের দুর্দণ্ড প্রতাপ (!) মণ্ডল সভাপতি মনীষ দেব। জনতার মশাল ও JM24News – র প্রকাশিত সত্য – নিষ্ঠ খবরের সত্যতা খুঁজে পেয়েছেন প্রদেশ বিজেপির শীর্ষ নেতৃত্ব। মনীষ দেবের অ*পক*র্মের জন্য তাকে শো – কজ নোটিশ ধরিয়েছে কৃষ্ণনগরের কুশাভাউ ভবন। রাজ্য বিজেপির প্রদেশ শৃঙ্খলা রক্ষা কমিটির কনভেনার তাপস ভট্টাচার্য বাধারঘাট মণ্ডল সভাপতি মনীষ দেবকে শো – কজ নোটিশ দিয়েছেন, প্রদেশ বিজেপির সভাপতি অভিষেক দেবরায়ের নির্দেশে। নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে মনীষ দেবকে তার ভূমিকা ও অবস্থান স্পষ্ট করতে হবে। কেন মনীষের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না? তার উপযুক্ত কারণ লিখিত আকারে বিজেপির প্রদেশ কার্যালয়ে দিতে হবে।
       প্রদেশ বিজেপির অন্দর মহলের খবর অনুযায়ী, জনতার মশাল ও JM 24News – র সত্য নিষ্ঠ খবরের প্রভাবে, আসন্ন পুর নির্বাচনে পর মনীষ দেবকে তার মণ্ডল সভাপতি পদ থেকে ছুঁড়ে ফেলে দেবেন প্রদেশ নেতৃত্ব। এখন শুধু সময়ের অপেক্ষা। পরিশেষে বলতে হয় জয় হয়েছে, রাজ্যের দুই জনপ্রিয় সংবাদ মাধ্যম জনতার মশাল ও JM24News- র ।এই দুই সংস্থার প্রকাশিত খবরের কারণে মনীষ – ইন্দ্র- র কমিশন সি*ন্ডি*কে*টের পা*ন্ডা প্রসেনজিৎ রায়কে বাধারঘাট মন্ডলের যুব মোর্চার সভাপতি করতে পারে নি তারা ।এখন মনীষ দেব পেয়েছেন শো – কজ নোটিশ। রাজনৈতিক ক্ষমতা নিঃস্ব হওয়া শুধুই সময়ের অপেক্ষা।রাজ্যের মিডিয়ার শক্তি যে ফুরিয়ে যায় নি তার আবারও প্রমাণ করেছে জনতার মশাল ও JM 24News।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *