Oplus_16908288

স্পোর্টস ডেস্ক,১ লা নভেম্বর।।
     ত্রিপুরার শিবিরে কিছুটা স্বস্তির আবহাওয়া। সৌরাষ্ট্রের হয়ে খেলতে রাজ্যে আসেননি দুই তারকা ক্রিকেটার রবীন্দ্র জাদেজা এবং জয়দেব উনাদকর। ভারতীয় এ দলে জায়গা পাওয়ায় জাদেজা এখন রয়েছেন নিউজিল্যান্ডে। অপরদিকে পায়ে চোট পাওয়ায় উনাদকার ত্রিপুরা সফরে আসেননি। ওই দুজন ক্রিকেটার না থাকায় সফলরত দলের শক্তি কিছুটা কমলো তা নিঃসন্দেহে বলা যায়। এর ফলেই টানা তিন ম্যাচে পরাজিত হওয়া ত্রিপুরা শিবিরে কিছুটা স্বস্তির আবহাওয়া। মরশুমের চতুর্থ ম্যাচের জন্য শনিবার থেকে প্রস্তুতি শুরু করল দু দল। এমবিবি স্টেডিয়ামে। ওই মাঠেই ২-৫ নভেম্বর মুখোমুখি হবে দুই দল। রঞ্জি ট্রফি ক্রিকেটে। মরশুমের চতুর্থ ম্যাচে মাঠে নামার আগে ত্রিপুরা দলে বেশ কয়েকটি পরিবর্তন আনা হয়েছে। দলে স্থান পেয়েছেন শুভম সূত্রধর, অরিন্দম বর্মন, অনিরুদ্ধ দাস এবং উইকেট রক্ষক ব্যাটসম্যান নিরুপম সেন। ঘরের মাঠে মরশুমে চতুর্থ ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া ত্রিপুরার ক্রিকেটাররা।  সেই লক্ষ্যে এদিন প্রায় সাড়ে তিন ঘন্টা অনুশীলন করেন রাজ্য দলের ক্রিকেটাররা। শুরুতে কন্ডিশনিং, মাঝে ফিল্ডিং এবং শেষে নেটে অনুশীলন হয়। এদিকে অপ্রতিরোধ্য থাকা সফররত দলের ক্রিকেটাররা ত্রিপুরা জয় করা নিয়ে যথেষ্ট আশাবাদী। হার্দিক দেশাইরা চাইছেন ত্রিপুরার বিরুদ্ধে জয়ের ধারা অব্যাহত রাখতে। দলের প্রতিটি ক্রিকেটার ত্রিপুরা জয় করা নিয়ে যথেষ্ট আশাবাদী। অন্তত তাদের শারীরিক ভাষা এমনই বলছে। তবে ঘরের মাঠে ত্রিপুরা যথেষ্ট শক্তিশালী তা ভালো করেই জানেন সফলতা দলের ক্রিকেটাররা। তাই সতর্ক প্রতিটি ক্রিকেটার। দু দলের ক্রিকেটাররা আজ শেষ প্রস্তুতি সেরে নেবেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *