ডেস্ক রিপোর্টার,৫ নভেম্বর।।
বাধারঘাটের এক মণ্ডল নেতার বাড়িতে মজুত প্রচুর অবৈধ টাকা।টাকার মোট পরিমাণ ১ কোটি ৪০ ।টাকার উৎস নিগোসিয়েশন ও মাদক সিন্ডিকেট বাণিজ্যের কমিশন ও জমি ব্যবসা। মণ্ডল নেতার বাড়ি চারিপাড়া এলাকায়। মণ্ডল নেতা তার ঘরে থাকা একটি পুরানো পুলিশের ট্রাঙ্ক- র ভেতরে ট্রাভেল ব্যাগে টাকা মজুত করেছে।ঘরের খাটের নিচে থাকা ট্রাঙ্কটির উপর পুরানো জামা কাপড় রেখে দিয়েছে। যেনো কাউর সন্দেহ না হয়।
মণ্ডল নেতার অবৈধ টাকার বহর এতটাই, তিনি এখন ব্যাংকে টাকা রাখেন না। ঘরের ট্রাভেল ব্যাগ বোঝাই করে টাকা রাখেন।কোথায় আছে রাজ্য পুলিশ, ইডি – সিবিআই?আমতলী – এডি নগর থানা কি পারবে মণ্ডল নেতার বাড়ি থেকে অবৈধ টাকা উদ্ধারে অভিযান চালাতে?


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *