টিএসএন ডেস্ক, ৬ নভেম্বর।।
মেয়েদের আইপিএলের সূচি ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আগামী ১৪ জানুয়ারি থেকে শুরু হবে ডব্লিউপিএল। ফাইনাল আগামী ৭ ফেব্রুয়ারি। প্রথম ম্যাচে গত বারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে দু’বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স।
ডব্লিউপিএলের ম্যাচগুলি হবে মুম্বই এবং বডোদরায়। প্রতিযোগিতায় মোট ২২টি ম্যাচ হবে। দু’শহরে ১১টি করে ম্যাচ হবে। প্রথম ১১টি ম্যাচ হবে বডোদরায়। শেষ ১১টি ম্যাচ হবে মুম্বইয়ে। প্রথম দিনই ভারতের প্রাক্তন অধিনায়ক হরমনপ্রীত কৌর এবং বর্তমান অধিনায়ক স্মৃতি মন্ধানা মুখোমুখি হবেন ২২ গজে লড়াইয়ে। ১৫ জানুয়ারি মাঠে নামবে গুজরাত জায়ান্টস এবং ইউপি ওয়ারিয়র্জ়। দিল্লি ক্যাপিটালসের প্রথম ম্যাচ ১৬ জানুয়ারি, বেঙ্গালুরুর বিরুদ্ধে।
২৪ জানুয়ারি পর্যন্ত খেলা হবে বডোদরায়। প্রতিযোগিতার মুম্বই পর্ব শুরু হবে ২৬ জানুয়ারি থেকে। লিগ পর্বের শেষ ম্যাচ তবে ৩ ফেব্রুয়ারি। সেই ম্যাচে মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস এবং ইউপি ওয়ারিয়র্জ়। এলিমিনেটর ম্যাচ হবে ৫ ফেব্রুয়ারি। প্রতিটি ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধে ৭.৩০-এ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *