“দীপাবলির পুণ্যলগ্নে পদাতিক সংস্থার উদ্যোগে আয়োজিত হয় শ্যামা মায়ের পূজা। রঙিন আলোকসজ্জা, পুজোর আয়োজন এবং ভক্তিমূলক পরিবেশে সেজে ওঠে সংস্থার মণ্ডপ প্রাঙ্গণ। সন্ধ্যা নামতেই প্রদীপের আলোয় এক অন্য রূপ ধারণ করে গোটা এলাকা।”

ডেস্ক রিপোর্টার, ৯ নভেম্বর।।
   ” অমাবস্যার আঁধার মুছে জ্বলে ওঠে আলো, দীপাবলির সন্ধ্যায় সাজে নাগেরজলা ভালো। পদাতিকের প্রাঙ্গণে আজ ভক্তির আবাহন, শ্যামা মায়ের চরণে নিবেদিত শত প্রণাম।”-
         আলোর উৎসব দীপাবলি। অমাবস্যার অন্ধকারকে দূরে সরিয়ে আলোর বার্তা নিয়ে প্রতিবছরই ফিরে আসে এই উৎসব। আর এই আলোর উৎসবকে কেন্দ্র করেই ভক্তি, নিষ্ঠা ও ধর্মীয় আবহে মেতে উঠল শহরের নাগেরজলার পদাতিক সামাজিক সংস্থা।
       দীপাবলির পুণ্যলগ্নে পদাতিক সংস্থার উদ্যোগে আয়োজিত হয় শ্যামা মায়ের পূজা। রঙিন আলোকসজ্জা, পুজোর আয়োজন এবং ভক্তিমূলক পরিবেশে সেজে ওঠে সংস্থার মণ্ডপ প্রাঙ্গণ। সন্ধ্যা নামতেই প্রদীপের আলোয় এক অন্য রূপ ধারণ করে গোটা এলাকা।


মায়ের আরাধনায় অংশ নেন অসংখ্য ভক্ত ও দর্শনার্থী। পুজোর মন্ত্রোচ্চারণ, ধূপ-ধুনোর সুগন্ধ এবং শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে ওঠে চারপাশ। শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠান নয়, এই পুজোকে ঘিরে তৈরি হয় মিলন ও সম্প্রীতির এক সুন্দর পরিবেশ।
    পদাতিক সামাজিক সংস্থার সদস্যরা জানিয়েছেন, দীর্ঘ বছর ধরেই তারা দীপাবলিতে শ্যামা মায়ের আরাধনা করে আসছেন। শুধু পূজা নয়, নানান সামাজিক কাজ কর্মের সাথেও তারা জড়িত। আগামী দিনের সমাজের জন্য কাজ করতেও তারা অঙ্গীকার বন্ধ।
   বর্তমান সময়ে সমাজের সবচেয়ে বড় অভিশাপ মাদক। যুব সমাজকে মাদক থেকে দূরে থাকতে আহ্বান জানিয়েছেন পদাতিকের সদস্যরা। এবং তারা নিজেরাও সমাজকে মাদক মুক্ত করতে কাজ করে যাবেন।

পদাতিক- র সদস্যদের মহা প্রসাদ বিতরণ।

       দীপাবলির রাতে পদাতিক সামাজিক সংস্থার পূজা মণ্ডপে এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা এলাকার বিধায়ক ডাঃ মানিক সাহা। তিনি পদাতিকের মণ্ডপে পুজো দিয়েছেন। এবং রাজ্যের মানুষের মঙ্গল কামনা করেন।
         শ্যামা মায়ের কাছে পদাতিকের সদস্যদের প্রার্থনা,সমাজ থেকে অশুভ শক্তির বিনাশ হোক, মানুষের জীবনে প্রতিষ্ঠিত হোক শান্তি, সম্প্রীতি ও সৌভ্রাতৃত্ব। আলোর উৎসবের এই আবহে নাগেরজলার পদাতিক সংস্থার শ্যামা মায়ের পূজা হয়ে উঠল ভক্তি ও উৎসবের এক সুন্দর মিলনমেলা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *