ডেস্ক রিপোর্টার, ৮ নভেম্বর।।

দীপাবলির রাতেই গ্রেফতার হতে পারেন বক্সনগরের বিজেপি বিধায়ক তফাজ্জল হোসেন!

সম্প্রতি, আশা বাড়িতে বিএসএফের উপর হামলার ঘটনায় জড়িত তফাজ্জল। খবর বিএসএফ- র সদর দপ্তরের । প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঘটনার দিন পাচারকারীরা বিধায়ক তথা পাচার চক্রের থাপ্পালদার তফাজ্জল হোসেনের সঙ্গে আলোচনা করেই পথ অবরোধের সময় বিএসএফ জওয়ানদের গাড়ি আটক করেছিলো। এবং তাদের উপর করেছিলো অকথ্য নির্যাতন।যা গোটা দেশে নজির বিহীন। এই ঘটনায় নড়েচড়ে বসেছে দেশের স্বরাষ্ট্র মন্ত্রক। এবং দিল্লিস্থিত বিএসএফের হেড কোয়াটার। বিধায়ক তফাজ্জল হোসেনের সঙ্গে পাচারকারীদের যোগসাজশ সংক্রান্ত অনুপুঙ্খ

তথ্য চলে এসেছে বিএসএফের হাতে। সীমান্ত রক্ষী বাহিনীর তথ্য অনুযায়ী, পাচার চক্রের থাপ্পলদার তফাজ্জল হোসেনকে বিএসএফ কর্তৃপক্ষ তার ঠেক থেকে তুলে নিয়ে কলমচৌড়া থানায় নিয়ে যাবে বলে খবর এবং তার বিরুদ্ধে দায়ের করবে মামলাও।

রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা নেশা মুক্ত ত্রিপুরা গড়ার ডাক দিয়েছেন। কিন্তু তাতে তফাজ্জলের কি আসে – যায়? অভিযোগ, তফাজ্জল গোটা সিপাহীজলা জেলাকে মাদক দ্রব্যে নিমজ্জিত করে রেখেছেন। সর্বশেষে দেশের ফ্রন্ট লাইন ফোর্স বিএসএফ জওয়ানদেরকে পাচারকারী দিয়ে হামলা করিয়েছেন বিধায়ক তফাজ্জল হোসেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *