Oplus_16908288

স্পোর্টস ডেস্ক, ৯ নভেম্বর।।
      ডান পায়ে সফল অস্ত্রোপচার করে রাজ্যে ফিরলেন স্পিড স্টার রানা দত্ত । দুই নভেম্বর মুম্বাইয়ে হয়েছিল ত্রিপুরা সেরা অলরাউন্ডার টির অস্ত্রোপচার। সফলভাবে অস্ত্রোপচার করেছিলেন বিশিষ্ট চিকিৎসক বিনসা পারিবাল। এই নিয়ে দ্বিতীয় বার হল অস্ত্রোপচার। বর্তমানে উদয়পুর নিজ বাড়িতে অনেকটা বিছানায় শয্যাশায়ী। ১৪ দিন পর থেকে শুরু হবে রিহ্যাব। ত্রিপুরার হয়ে ৯৫ টি রঞ্জি ম্যাচ খেলে ২৪৭ টি উইকেট দখল করা রানার লক্ষ্য শততম ম্যাচ খেলা। চোটের জন্য এবছর জাতীয় আসরে খেলতে পারেননি ত্রিপুরার হয়ে। চিকিৎসকের পরামর্শ মেনে আগামী দু মাস রিহেভ করে পুনরায় মাঠে ফিরতে চাইছেন রানা। ২০০৮ সালে মধ্যপ্রদেশের বিরুদ্ধে এম বি বি স্টেডিয়ামে রঞ্জি ট্রফিতে আত্মপ্রকাশ ঘটেছিল খিলপাড়ার ওই ক্রিকেটারটির। নিজের যোগ্যতার বলে ক্রমাগত এগিয়ে গেছেন। পেছনে ফিরে তাকাতে হয়নি। কাজল দত্ত এবং প্রয়াত বিন্দুবালা দেবের এক ছেলে ও মেয়ের ছোট রানা ১০০ শতাংশ নিশ্চিত আগামী বছর মাঠে ফেরা নিয়ে। গেল মরসুমে ক্লাব লিগ খেলার সময় পায়ে চোট পেয়েছিলেন। এবছর খেলবেন স্ফূলিঙ্গ ক্লাবের হয়ে। নতুন মরশুম শুরু হওয়ার আগেই নিজেকে পুরু সুস্থ করে তুলতে চাইছেন ৩৬ বছরের তরুণ-যুবক রানা। এর জন্য যাবতীয় পরিকল্পনা নিয়ে নিয়েছেন। এখন অপেক্ষা ১৪ দিন পার করা। এক সাক্ষাৎকারের রানা বলেন, আমাকে শততম রঞ্জি ম্যাচ খেলতেই হবে। আমি বিশ্বাস করি খেলতে পারবই। সেই লক্ষ্যেই নিজেকে তৈরি করব এখন থেকে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *