তেলিয়ামুড়া ডেস্ক , ১৯ নভেম্বর।।
        পুর নির্বাচন’কে কেন্দ্র করে তেলিয়ামুড়া পুর পরিষদের ১২ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে। বিজেপি মনোনীত প্রার্থী প্রার্থনা মন্ডলের সমর্থনে এলাকায় লাগানো নির্বাচনী প্রচারসজ্জা ছিঁড়ে ফেলা ও নষ্ট করার অভিযোগ উঠল বিরোধী বামগ্রেসের  বিরুদ্ধে।
      অভিযোগ, বুধবার রাতে বিজেপি কর্মীরা ১২ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারে বেরিয়ে এলাকায় লাগানো একাধিক দলীয় পতাকা – ফেস্টুন ছেঁড়া অবস্থায় দেখতে পান। এবং করছে মাটিতে গড়াগড়ি। এই ঘটনা পরক করার পর এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে।পরবর্তীতে বিষয়টি তেলিয়ামুড়া থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখে।
বিজেপি মনোনীত প্রার্থী প্রার্থনা মন্ডল অভিযোগ করেন, বিরোধী বামগ্রেস শিবির নিজেদের পরাজয় নিশ্চিত বুঝতে পেরেই এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। নির্বাচনে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে এলাকায় সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করার উদ্দেশ্যেই প্রচারসজ্জা নষ্ট করার মতো অপপ্রয়াস চালিয়েছে বিরোধী শিবির।
       নির্বাচনের প্রাক্কালে বিজেপির প্রচার সজ্জা
নষ্ট করার ঘটনা ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা। তবে পরিস্থিতির উপর নজর রাখছে পুলিশ প্রশাসন। নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সক্রিয়ভাবে কাজ করছে পুলিশ ও সাধারণ প্রশাসনের লোকজন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *