ডেস্ক রিপোর্টার,১৯ নভেম্বর।।
খোয়াই বিধানসভার পশ্চিম সোনাতলা গ্রাম পঞ্চায়েতের অজগর টিলার বাসিন্দা রূপক দেব। তার কন্যা সাগরিকা দেব। সপ্তম শ্রেণির ছাত্রী। ছোট্ট সাগরিকা কিডনি জনিত রোগে আক্রান্ত। শনিবার উন্নত চিকিৎসার জন্য সাগরিকা যাবে বহিঃ রাজ্যে। কিন্তু হতদরিদ্র এই পরিবারের হাতে নেই চিকিৎসার পর্যাপ্ত টাকা। অসুস্থ মেয়েটির পাশে দাঁড়ালেন কল্যাণপুরের বিধায়ক পিনাকী দাস চৌধুরী। সাগরিকাকে “বেগম ভাতা” থেকে এক লক্ষ টাকা আর্থিক সাহায্য করলেন বিধায়ক। পিনাকী দাস চৌধুরীর এই মানবিক উদ্যোগের প্রশংসায় পঞ্চমুখ খোয়াইয়ের মানুষ।

