আগরতলা, ১৯ নভেম্বর।।
বাঙালী মহিলা সমাজ ও আমরা বাঙালী দলের পক্ষ থেকে এক প্রতিনিধি দল সাব্রুমের পূর্ব লুধূয়া এডিসি ভিলেজের অন্তর্গত নূতন পাড়ার এক বাঙালী গৃহ বধূকে বিজিপির জনজাতি মোর্চার দুই সদস্য কর্তৃক নির্যাতিতা মহিলা কে দেখতে আসেন জিবির বার্ন ইউনিটে।গত কিছুদিন আগে দীপাবলির রাতে জনজাতি মোর্চার সক্রিয় সদস্য দশহ ত্রিপুরা ও সুবল ত্রিপুরা বাঙালী গৃহবধূ কে প্রসাদের সাথে কিছু মিলিয়ে খাইয়ে দেয় এবং মহিলা অচৈতন্য হয়ে গেলে উক্ত জনজাতি মোর্চার দুই সদস্য মিলে মহিলার উপর পাশবিক লালসা চরিতার্থ করে। মহিলা উক্ত ঘটনার বিচার চেয়ে বিচার না পেয়ে লোক লজ্জার ভয়ে ও অপমানে নিজের শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যা করতে চেয়েছিলেন। কিন্তু বর্তমানে নির্যাতিতা মহিলা জিবির বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।উক্ত ঘটনার দীর্ঘদিন হয়ে যাওয়ার পর ও আসামীদের নাম ধাম জানা স্বত্বেও অপরাধীদের সাব্রুম থানার পক্ষ থেকে অপরাধীদের গ্ৰেপ্তার করেনি।এই ঘটনার খবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গতকাল রাতে পাওয়ার পরই নির্যাতিতা মহিলার চিকিৎসার ব্যাপারে খোঁজখবর নিতে ও আসামীদের অবিলম্বে গ্ৰেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজকের এই সাক্ষাৎকার। বাঙালী মহিলা সমাজের সচিব শ্রী মতি কানন দাস মহাশয়া জানান যে এতদিন হয়ে গেছে এখন ও পর্যন্ত আসামীদের গ্রেফতার না করার জন্য তীব্র সমালোচনা করেছেন সাব্রুম পুলিশ আধিকারিকদের।একই ঘটনা যদি একজন জনজাতি মহিলার উপর হতো এতদিনে রাজ্যে তোলপাড় শুরু হয়ে যেতো। মাঠে ময়দানে লাল সাদা কমলা তিপ্রামথা সব রাজনৈতিক দলের নেতারা আসামীদের গ্রেফতারের দাবিতে আন্দোলন করতো। অথচ বাঙালীদের ক্ষেত্রে প্রশাসন ও প্রতিটি রাজনৈতিক দলের ভূমিকা থাকে একেবারে নীরব ভূমিকায়।আজ বাঙালীরা মনে হয় দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হয়েছে।আশি সালের পর থেকে হাজার হাজার বাঙালী খুন হয়েছে। শত শত মা বোন ধর্ষিতা একাংশ উপজাতি সম্প্রদায়ের ঘাতকদের দ্বারা।আজ পর্যন্ত একজন অপরাধী কে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়নি। প্রশাসনের ও রাজনৈতিক দল গুলো ভোট ব্যাংকের স্বার্থে এই বিমাতৃসুলভ আচরণকে আমরা তীব্র ধিক্কার ও নিন্দা জানাই। আইন আইনের পথে চলবে সেখানে জনজাতি সম্প্রদায়ের হলে আইনের দ্বিচারিতা ভূমিকা মেনে নেওয়া যায় না। আমরা চাই অবিলম্বে আসামীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচারের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে।সরকার নারীদের নিরাপত্তার জন্য বিভিন্ন ধরনের কঠোর আইন বলবৎ করছে মাঠে ময়দানে বলে ।অথচ এতদিন হয়ে গেছে আসামীদের গ্রেফতার করা হয়নি কেন?এর থেকে বুঝা যাচ্ছে রাজ্যে মহিলাদের নিরাপত্তা নেই। শুধু কাগজে কলমে নিরাপত্তার কথা বললে হবে না।তার জন্য চাই আইনের সঠিক প্রয়োগ। অপরদিকে গতকাল রাতে ভগবান চৌমুহনীতে একজন বাঙালী শিক্ষক একজন জনজাতি ছাত্রীর সঙ্গে নাকি খারাপ আচরণ করেছেন।উক্ত শিক্ষককে কতিপয় উত্তেজিত হয়ে বেধরক ভাবে মেরেছেন।উক্ত ঘটনায় যদি উনি দোষী হয়ে থাকেন উনাকে আইনের লোকদের হাতে তুলে দেওয়ার আগেই ঘটনার সত্যতা যাচাই না করেই বেধরক ভাবে প্রহার করা ও তো গুরুতর অন্যায়। আর সত্যতা যাচাই না করেই যদি এই ভাবে মারা হয় তাহলে তো ভবিষ্যতে যেকোন মানুষ এই ধরনের ঘটনার সন্মুখীন হতে পারে। এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে মহা নির্দেশকের কাছে সাক্ষাৎ করতে গিয়ে উনি একটি জরুরি মিটিং এ থাকাতে সাক্ষাৎকার হয়নি।আমরা চাই এমন ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় তার জন্য শিক্ষক এবং উনার উপর যারা হাত তুলে আইন বিরোধী কাজ করেছেন সকলকে আইনের আওতায় এনে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।
বাঙালী মহিলা সমাজ ও আমরা বাঙালী দলের পক্ষ থেকে প্রশাসনের কাছে কয়েকটি দাবি রাখা হয়েছে। দাবি গুলি হলো —-
১) সাব্রুমের পূর্ব লুধূয়া এডিসি ভিলেজের ঘটনার সাথে জড়িতদের ৪৮ ঘন্টার মধ্যে গ্ৰেপ্তার করতে হবে।
২) রাজ্যে নারী সংক্রান্ত ঘটনার অতি দ্রুত বিচারের ব্যবস্থা করতে হবে নারী সুরক্ষার জন্য।
৩) রাজনৈতিক পরিচয়ের উর্ধ্বে উঠে অপরাধীদের বিচারের ব্যবস্থা করতে হবে।
৪) ভগবান চৌমুহনীর ঘটনার সুষ্ঠু তদন্ত করে শিক্ষক সহ যারা হাত তুলেছেন আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উত্তেজিত হয়ে সকলকে আইনের মাধ্যমে শাস্তির ব্যবস্থা করা হোক।
৫) শিক্ষক দোষী না নির্দোষ তা প্রমাণিত হবার আগেই সোশ্যাল মিডিয়ায় উক্ত শিক্ষকের ছবি দিয়ে যারা প্রচার করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।এই ধরনের ভিডিও শেয়ার না করার জন্য প্রশাসনের তরফে পদক্ষেপ গ্রহণ করতে হবে।

