কৈলাসহর ডেস্ক, ১৯ নভেম্বর।।

পুর নির্বাচনকে সামনে রেখে কৈলাসহরে প্রচারের ঝড় তুলল বিজেপি। বৃহস্পতিবার হালকা বৃষ্টি উপেক্ষা করেই ৪ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি জনসংযোগ সারলেন মন্ত্রী টিংকু রায়।এদিন লোকনাথ পাড়া থেকে প্রচার অভিযান শুরু করেন মন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন কৈলাসহর মণ্ডল সভাপতি প্রীতম ঘোষ এবং বিজেপি মনোনীত প্রার্থী কার্তিক চন্দ্র দাস-সহ দলীয় কর্মী-সমর্থকরা। প্রচার চলাকালীন স্থানীয় বাসিন্দারা এলাকার দীর্ঘদিনের জল নিকাশি সমস্যার কথা মন্ত্রীর সামনে তুলে ধরেন। পরবর্তীতে কাচেরঘাট ও ঘোষপাড়া এলাকাতেও জনসংযোগ করেন তিনি। পাশাপাশি প্রাক্তন গ্রামোন্নয়ন মন্ত্রী অনন্ত পালের বাড়িতে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজ খবর নেন টিংকু রায়। মন্ত্রী জানান, ৪ নম্বর ওয়ার্ডেটি নিচু এলাকায় হওয়াতে নিকাশি সমস্যা রয়েছে।যা মাস্টার প্ল্যানের মাধ্যমে স্থায়ীভাবে সমাধান করা হবে। সেই সঙ্গে দলীয় প্রার্থী কার্তিক চন্দ্র দাসকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *