তেলিয়ামুড়া ডেস্ক, ২৩ নভেম্বর।।

আসন্ন পুরো পরিষদ নির্বাচন কেন্দ্র করে সসরগরম তেলিয়ামুড়ার রাজনীতি। প্রতিদিন প্রার্থীদের নিয়ে বাড়ি বাড়ি প্রচার করছেন বিধায়িকা কল্যাণী রায়। রবিবার তিনি ১১ নম্বর ওয়ার্ডে বিজেপির মনোনীত প্রার্থী গৌরি শঙ্কর রায়ের সমর্থনে প্রচার করেন।।

পরিসংখ্যান অনুযায়ী, তেলিয়ামুড়া পুর পরিষদের ওয়ার্ড সংখ্যা ১৫টি। জয়ের ম্যাজিক ফিগার আটটি। ইতিমধ্যে চারটি আসনে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। বাদবাকি ১১টি ওয়ার্ডে হবে নির্বাচন। সংশ্লিষ্ট ওয়ার্ড গুলিতে বিজেপির প্রার্থীদের জয় নিয়ে একশ শতাংশ নিশ্চিত বিধায়িকা কল্যাণী রায় সাহা। জানিয়েছেন তিনি নিজেই ।

নির্বাচনের প্রাক্কালে তেলিয়ামুড়াতে চলছে দল বদল। সোমবার এক পরিবারের তিন জন ভোটার সিপিআইএম – র সঙ্গ ত্যাগ করে যোগ দিয়েছেন বিজেপিতে। তাতে নির্বাচনী প্রচারে বাড়তি অক্সিজেন পেয়ে গেলো ভাজপা শিবির।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *