ডেস্ক রিপোর্টার, ২২ নভেম্বর।।
ভারতের জন্য উদ্বেগের বিষয়! মার্কিন সেনারা এখন অবস্থান করছে বাংলাদেশের ভারতীয়
সীমান্ত লাগোয়া এলাকায়।বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের জঙ্গলে, মিজোরাম সীমান্তের খুব কাছে। এখানেই মার্কিন সেনা বাহিনীর সঙ্গে মহড়া দিচ্ছে বাংলাদেশ সেনা। অবশ্যই গোটা বিষয়ের উপর নজর রাখছে ভারতীয় বিএসএফ ও গোয়েন্দা।
এনিয়ে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক নজর রাখছে গোটা বিষয়ের উপর। সতর্ক ভারতীয় গোয়েন্দা।বাংলাদেশে মার্কিন সেনা ঘাঁটি করে, ভারতের অনিষ্ঠ করলে, নিশ্চয় চেয়ে থাকবে না নয়াদিল্লি। এই মুহূর্তে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থা খুব একটা ভালো নয়। সব মিলিয়ে এই উপ মহাদেশে ভারতকে ক্ষতি করতে চাইবে না আমেরিকা। কারণ চীন সহ্য করতে পারিনি আমেরিকাকে। এক্ষেত্রে ভারতের শত্রু চীনকে কাবু করতে দিল্লিকে দরকার ওয়াশিংটনের।

