ডেস্ক রিপোর্টার , ২২ নভেম্বর।।শেষ পর্যন্ত মৃত্যুকে জয় করতে পারলেন না সাব্রুমের গৃহবধূ ঝুম্পা বণিক ( দে)। জিবি হাসপাতালের চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে তিনি চলে গেলেন না ফেরার দেশে। দীপাবলীর রাতে তাকে গণধর্ষণ করেছিল দুই জনজাতি যুবক। তারা উভয়েই সাব্রুম মণ্ডলের বিজেপির জনজাতি মোর্চার সদস্য। অভিযুক্ত সুবল ত্রিপুরা আদালতে আত্মসমর্পণ করেছে। অন্য অভিযুক্ত দশহ ত্রিপুরা আজও পলাতক।
শেষ পর্যন্ত মৃত্যুকে জয় করতে পারলেন না সাব্রুমের গৃহবধূ ঝুম্পা বণিক ( দে)। জিবি হাসপাতালের চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে তিনি চলে গেলেন না ফেরার দেশে। দীপাবলীর রাতে তাকে গণধর্ষণ করেছিল দুই জনজাতি যুবক। তারা উভয়েই সাব্রুম মণ্ডলের বিজেপির জনজাতি মোর্চার সদস্য। অভিযুক্ত সুবল ত্রিপুরা আদালতে আত্মসমর্পণ করেছে। অন্য অভিযুক্ত দশহ ত্রিপুরা আজও পলাতক।

তাকে গ্রেফতার করতে নাকি মাথার ঘাম পায়ে ফেলছে সাব্রুম থানার পুলিশ। গণধর্ষণের পর লোকলজ্জা, অপমান ও ঘৃণায় এই বাঙালি গৃহবধূ ঝুম্পা বণিক (দে) গায়ে কেরোসিন ঢেলে আত্মহননের চেষ্টা করেছিলেন। অসুস্থ অবস্থায় তাকে ভর্তি করানো হয়েছিল জিবি হাসপাতালে। শেষ পর্যন্ত গণধর্ষণের শিকার ঝুম্পা কোনো বিচার না পেয়েই নীরবে চলে গেলেন।

একগুচ্ছ প্রশ্ন রেখে গেলেন বাঙালি সমাজের কাছে। এখন কি বলবেন তিপ্রামথার বিধায়িকা স্বপ্ন দেববর্মা? তিনি বলেছিলেন “বাঙালি যুবকরা নাকি ধর্ষণ করে জনজাতি মেয়েদের।রাজ্যের মানুষের সামনেই সব তথ্য প্রমাণ। এবং বাস্তব চিত্র। তারপরও নিশ্চুপ কেন বাঙালি? কবে করবে প্রতিবাদ?

