ডেস্ক রিপোর্টার ,২৩ নভেম্বর।।

কুমারঘাট পুর পরিষদ নির্বাচন কেন্দ্র প্রচারে  বিরোধী বামগ্রেসকে টেক্কা দিচ্ছে ভারতীয় জনতা পার্টি। নেতৃত্বে পাপিয়াছড়া কেন্দ্রের বিধায়ক ভগবান দাস। সোমবার পুর পরিষদ নির্বাচনের বিজেপি মনোনীত প্রার্থীদের পাবিয়াছড়া বাজারে জন সভা অনুষ্ঠিত হয়। কুমারঘাট পুরপরিষদে লড়াই হবে ১৫টি আসনের মধ্যে। ম্যাকিক ফিগার আট।

  এদিনের জনসভায় প্রধান বক্তা ছিলেন স্থানীয় বিধায়ক তথা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক ভগবান দাস। তিনি সিপিআইএম – কংগ্রেসকে কটাক্ষ করে বলেন, ” এক সময় বাম – কংগ্রেসের মধ্যে লড়াই চলতো। আজ তারাই হাতে হাত মিলিয়েছে। তারা একে অপরের রক্ত ঝরিয়েছে। মানুষ সেই দিন ভুলে যায়নি। এখন তাদের জোটের সঠিক নাম দিতে পারছে না। নানান জন নানান নামে এই জোটের তকমা দিচ্ছে। ভগবান দাস বলেন, বাম – কংগ্রেস নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতেই কুমারঘাটে আসন ভাগাভাগি করে নিয়েছে। আসলে তাদের প্রতি মানুষের কোনো  আস্থা নেই।

          কুমারঘাট পুর নির্বাচন কেন্দ্র করে ক্রমশ বাড়ছে রাজনৈতিক উত্তাপ। আসন্ন পুর নিগম, পুর পরিষদ ও নগর পঞ্চায়েত নির্বাচনে কোথাও বাম – কংগ্রেস জোট হয় নি। শুধু মাত্র কুমারঘাটে তারা জোট হয়ে লড়াই করছে। স্বাভাবিক ভাবে কুমারঘাট পুর পরিষদ নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছে রাজ্যের মানুষ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *