ডেস্ক রিপোর্টার ,২৩ নভেম্বর।।

বৃষ্টি স্নাত সন্ধ্যায়। তারপরও বড়জলাতে সফল রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার রোড-শো।আসন্ন আগরতলা পুর নিগম নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীদের বিপুল সমর্থনে সোমবার বড়জলা বিধানসভায় রোড – শো করেছিলেন মুখ্যমন্ত্রী।প্রবল বৃষ্টি সত্বেও রাস্তার দুই দিকেই মানুষের স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস প্রমাণ করে বিজেপির জয় কতটা কাছে এসে দাঁড়িয়েছে। বামেদের হাতে থাকা বড়জলা বিধানসভায় বিজেপির এই সাংগঠনিক শক্তির নেপথ্যে রয়েছেন স্থানীয় মণ্ডল সভাপতি রাজীব ঘোষ তার অনুগামীদের। একথা অকপটে স্বীকার করছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব।

         এদিন মুখ্যমন্ত্রীর রোড শো- তে বিজেপির কয়েক হাজার কর্মী – সমর্থক জড়ো হয়। বৃষ্টি ভেজা সন্ধ্যায় রাস্তার দুই পাশের দাঁড়িয়ে থাকা লোকজন হাত নেড়ে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান। এদিন বড়জলাতে মুখ্যমন্ত্রীর রোড শো – তে বিজেপির জন সমর্থন দেখে নিশ্চিত ভাবে আতকে বাম শিবির। ২৮- র যুদ্ধে বড়জলা আসনটি ধরে রাখতে যে বামেদের  কাঠ খড় পোহাতে হবে, এটা বিলক্ষণ বুঝতে পারছেন বাম নেতৃত্ব।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *