ডেস্ক রিপোর্টার, ২৩ নভেম্বর।।

এশিয়ার রাজনীতি ও কূটনীতিতে সবচেয়ে প্রভাবশালী নেতা এবং শক্তিশালী দেশের তালিকা প্রতিবছর প্রকাশ করে অস্ট্রেলিয় থিঙ্ক ট্যাঙ্ক ও লোয়ি ইনস্টিটিউট। এবার এই দুই সংস্থার তরফে প্রকাশ করা হয়েছে ‘এশিয়া পাওয়ার ইনডেক্স ২০২৬’। সেখানেই দেখা যাচ্ছে, গত বছর এই তালিকায় প্রধানমন্ত্রী মোদি পঞ্চম স্থানে থাকলেও এবার উঠে এসেছেন দ্বিতীয় স্থানে। তালিকায় প্রথম স্থানে রয়েছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। ভারতের প্রধানমন্ত্রীর পর যথাক্রমে তালিকায় রয়েছেন সিঙ্গাপুর, জাপান, অস্ট্রেলিয়া ও রাশিয়ার রাষ্ট্রপ্রধানরা।

এছাড়া লোয়ি ইনস্টিটিউটের প্রতিবেদনে সবচেয়ে শক্তিধর দেশের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে ভারত। প্রধানমন্ত্রী মোদীর কূটনীতি, প্রতিরক্ষা অংশীদারিত্ব এবং সাংস্কৃতিক প্রসারের ফলে ভারতের পাওয়ার স্কোর আগের তুলনায় অনেকখানি বেড়ে বর্তমানে ৪০.৫ পয়েন্ট। তালিকায় ৭৮.৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আমেরিকা। দ্বিতীয়স্থানে জায়গা পেয়েছে চিন। তার পয়েন্ট ৭৩.৬। ভারতের সঙ্গে এই দুই দেশের পয়েন্টের ব্যবধান অনেকখানি হলেও। রিপোর্ট বলছে, ২০১৮ সালে এই ইনডেক্স শুরু সময় চিনের সঙ্গে ভারতের শক্তির ব্যবধান এখন সবচেয়ে কম। যদিও এখনও চিনের শক্তি ভারতের চেয়ে ৮০ শতাংশ বেশি।

বিশ্লেষকদের মতে, যেকোনো দেশের সামগ্রিক শক্তি নির্ধারণের ক্ষেত্রে অভ্যন্তরীণ অর্থনৈতিক স্থিতিশীলতা, প্রতিরক্ষা ব্যবস্থা এবং আন্তর্জাতিক সম্পর্কের ভারসাম্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে এই ধরনের আন্তর্জাতিক রিপোর্টের সূচকগুলো নির্দিষ্ট কিছু মাপকাঠির ওপর ভিত্তি করে তৈরি হয়, যা সময়ের সাথে সাথে পরিবর্তিত হতে পারে।তবে ভারত যে ক্রমে ক্রমে বিশ্বে প্রভাব বিস্তার করছে সংশ্লিষ্ট রিপোর্ট তারই জ্বলন্ত প্রমান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *