ডেস্ক রিপোর্টার, ২৮ নভেম্বর।।
       বক্সনগর আশা বাড়ি সীমান্তে বিএসএফ জওয়ানদের উপর হামলার জের। সীমান্ত এলাকায় অবৈধ ভাবে খাস জমি দখল করে বসবাসকারী লোকজনকে উচ্ছেদ অভিযান শুরু করলো প্রশাসন। প্রথম দফায় শনিবার চার গ্রামবাসীর বাড়িঘর ভেঙে দেয় জেলা প্রশাসন। সঙ্গে ছিলো বিএসএফ, পুলিশ।
       গত ২ নভেম্বর বক্সনগর আশা বাড়িতে পাচারকারীদের সঙ্গে বসচা হয়েছিল বিএসএফের। পাচারের সময় বিএসএফের কর্তব্যরত জওয়ানরা বাধা দিয়েছিল। এরপরেই পাচারকারী সহ স্থানীয় গ্রামবাসীরা সংঘবদ্ধভাবে বিএসএফ জওয়ানদের উপর অতর্কিত হামলা করে। অকথ্যভাবে উপস্থিত বিএসএফ জওয়ানদের মারধর করে পাচারকারী ও গ্রামবাসীরা।


এই ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল সীমান্ত এলাকায় অবৈধভাবে খাস জমি দখল করে বসবাসকারী লোকজনকে উচ্ছেদ করা হবে  । একইভাবে কাঁটাতারের জিরো পয়েন্টের কাছাকাছি থাকা লোকজনকেও ছাড়তে হবে তাদের জমি। সম্প্রতি সিপাহীজলা জেলা প্রশাসন ধারাবাহিকভাবে অবৈধ দখলদারদের জমি ছাড়ার জন্য নোটিশ দেয়। কিন্তু তারা সরকারি নোটিশের কোনো তোয়াক্কা করেনি।


      শেষ পর্যন্ত জেলা প্রশাসন বাধ্য হয়ে শনিবার দুপুরে অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান শুরু করে। প্রথম দফায় চারজন অবৈধ দখলদারের বাড়িঘর গুঁড়িয়ে দেয় প্রশাসন। তারা হলো- আজাদ মিয়া, বুলন মিয়া, গিয়াস উদ্দিন, নজরুল মিয়া। তাদের বক্তব্য, এই চার পরিবারের এখন মাথা গোঁজার ঠাঁই নেই। তারা প্রশাসনের কাছে আর্জি জানিয়েছে – বাসস্থানের বিকল্প ব্যবস্থা করে দিতে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *