ডেস্ক রিপোর্টার,২৮ নভেম্বর।।
পুর ও নগর ভোট শেষ হতেই দিল্লি সফরে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। শনিবার তিনি সাক্ষাৎ করলেন দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে।মুখ্যমন্ত্রী সমাজ মাধ্যমে জানান, তিনি রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক বিষয় ও প্রধান অগ্রাধিকারগুলো সম্পর্কে অমিত শাহকে অবগত করেন। রাজ্যের অব্যাহত বৃদ্ধি ও উন্নয়নের জন্য তাঁর মূল্যবান দিকনির্দেশনা চেয়েছেন।
রাজনীতিকদের বক্তব্য, সদ্য সমাপ্ত পুর ও নগর ভোট নিয়েও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে আলোচনা করেন। আগামী ২ ডিসেম্বর ভোট গণনা। মুখ্যমন্ত্রী ভোট নিয়ে আত্মবিশ্বাসী। তিনি বারবার বলেছেন, আগরতলা পুর নিগমে ৫১টি আসনই দখল করবে বিজেপি। তাছাড়া বাদবাকি ২০টি পুর ও নগর সংস্থাও একক ভাবে দখল করবে বিজেপি। এই সমস্ত রিপোর্টও তিনি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে।





