ডেস্ক রিপোর্টার, ২৭ নভেম্বর।।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে শুক্রবার
কেন্দ্রীয় মন্ত্রিসভার একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় হয়েছে। আগামী ৩০ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া সংসদের বিশেষ অধিবেশনের ঠিক আগে এদিন দুপুর ১টায় এই বৈঠক বসে।
বৈঠকে নেওয়া হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তার মধ্যে রয়েছে -লোকসভার আসন সংখ্যা ৫০ শতাংশ বৃদ্ধি।আসন পুনর্বিন্যাস বিলের মাধ্যমে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। এদিন
মন্ত্রিসভা সংবিধান সংশোধনী বিলের অনুমোদন দিয়েছে, যার মাধ্যমে দেশের সব রাজ্যের লোকসভা আসনের সংখ্যা আনুপাতিক হারে ৫০ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। দক্ষিণের রাজ্যগুলোর উদ্বেগ নিরসনে বর্তমান আসন বণ্টনের এই অনুপাত আগামী ২৫ বছর অর্থাৎ ২০৫১ সালের পরবর্তী জনগণনা না হওয়া পর্যন্ত অপরিবর্তিত থাকবে। একই হারে বিভিন্ন রাজ্যের বিধানসভাগুলোর আসনও সম্প্রসারিত হবে।
মহিলা সংরক্ষণ বিল কার্যকর করা। লোকসভা এবং রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য এক-তৃতীয়াংশ আসন সংরক্ষণের বিলটিকেও মন্ত্রিসভা সবুজ সংকেত দিয়েছে। আসন বৃদ্ধির প্রক্রিয়ার সাথে সাথেই এই সংরক্ষণ কার্যকর হবে বলে জানানো হয়েছে।
সংসদের বিশেষ অধিবেশনের প্রস্তুতি। সোমবার, লোকসভা এবং ২ ডিসেম্বর রাজ্যসভার বিশেষ অধিবেশন বসবে। এই অধিবেশনেই অনুমোদিত বিলগুলো পেশ করা হবে। বিল পাসের জন্য সংসদের উভয় কক্ষে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন হওয়ায় এনডিএ (NDA)-র সব সাংসদকে ৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত দিল্লিতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।





