Oplus_16908288

ডেস্ক রিপোর্টার , ৯ আগস্ট।।
     ধর্মনগরের একটি হোটেলে অসামাজিক কার্যকলাপের সময় আটক কৈলাসহরের বিজেপি নেতা কৌশিক দাস। প্রশ্ন উঠছে হোটেলের সংস্কৃতি নিয়েও। কোথায় পুলিশ? এই ঘটনা কেন্দ্র করে সরগরম হয়ে উঠে ধর্মনগর। সাধারণ মানুষ সংশ্লিষ্ট হোটেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।
         রবিবার বিকাল নাগাদ কৈলাসহরের বিজেপির যুব নেতা কৌশিক দাস একটি মেয়ে নিয়ে উঠে ধর্মনগরের একটি হোটেলে। অভিযোগ, হোটেলের রুম ভাড়া নিয়ে তারা অসামাজিক কাজে লিপ্ত হয়। এক সময় এই অভিযোগের ভিত্তিতে হোটেলে আসে পুলিশ।পুলিশের উপস্থিতি টের পেয়ে বিজেপির যুব নেতা কৌশিক দাস ও তার সঙ্গে থাকা মেয়েটি হোটেল থেকে দৌঁড়ে বেরিয়ে যায়। কিন্তু উপস্থিত স্থানীয় লোকজন তাকে আটক করে। সঙ্গে মেয়েটিকেও। এরপর নিয়ম অনুযায়ী তারা পুলিশের হাতে তুলে দেয়। তবে উভয়েই প্রাপ্ত বয়স্ক। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কিছু করা যাবে না। ফাসতে পারে তাদেরকে  জায়গা দেওয়া হোটেলের মালিক।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *