Oplus_16908288

         দুই কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ পর্বের পর সাংবাদিকদের সামনে এসে সিজেপির নেতা আশুতোষ রঙ্কা বলেন, ” তারা সরকারকে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ করতেই হবে। সারা দেশেই ছাত্র- যুবাদের মধ্যে এই নিয়ে তৈরি হয়েছে আক্রোশ।

ডেস্ক  রিপোর্টার, ২৪ জুলাই।।
       অবশেষে গলতে শুরু করলো বরফ। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং – র সঙ্গে  বৈঠক করলেন ককরোচ জনতা পার্টির নেতা সৌরভ দাস ও রঙ্কার সঙ্গে। শুক্রবার বৈঠক অনুষ্ঠিত হয় দিল্লিতে। সিজেপির পক্ষ থেকে দুই কেন্দ্রীয় কাছে তুলে দেওয়া হয় তাদের দাবি সনদ।
         দুই কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ পর্বের পর সাংবাদিকদের সামনে এসে সিজেপির নেতা আশুতোষ রঙ্কা বলেন, ” তারা সরকারকে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ করতেই হবে। সারা দেশেই ছাত্র- যুবাদের মধ্যে এই নিয়ে তৈরি হয়েছে আক্রোশ।
  আশুতোষ রঙ্কার বক্তব্য অনুযায়ী, সরকারের সঙ্গে তাদের আলোচনা কালে দুই কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং –  সময় চেয়ে নিয়েছেন,শনিবার দুপুর ২টা পর্যন্ত। এরপর কেন্দ্রীয় সরকার তাদের  সিদ্ধান্ত জানাবে।
       তাঁর আশা, খুব শীঘ্রই ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন।অন্যথায় আন্দোলন ছড়িয়ে পড়বে দেশের সমস্ত দিকে। তখন পরিস্থিতি আরও খারাপ হবে। সরকারকে পড়তে হবে বেকায়দায়।
আক্ষরিক  সিজেপির আন্দোলন কেন্দ্র করে চাপে আছে কেন্দ্রীয় সরকার। এই আন্দোলন ছড়িয়ে পড়েছে গোটা দেশে। প্রতিদিন বদলাচ্ছে আন্দোলনের রং। এই পরিস্থিতিতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার রাতে সমাজ মাধ্যমে। নিজের বক্তব্য পেশ করেছেন। এবং নিটের প্রশ্ন পত্র ফাঁসের ঘটনার তদন্তের জন্য ফাস্ট-ট্র্যাক কোর্ট গঠনের সিদ্ধান্ত নিয়েছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *