কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছেন, “শিক্ষা থেকে কর্মসংস্থানে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন স্থায়ী কমিটি গঠনের পরিকল্পনা করছে সরকার। এই কমিটি পরিষেবা ক্ষেত্রের বৃদ্ধির সম্ভাবনাকে সর্বোত্তম করার জন্য ক্ষেত্রগুলিকে অগ্রাধিকার দেবে এবং পরিষেবা খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI- র মতো নতুন প্রযুক্তির প্রভাব পর্যালোচনা করবে। “
ডেস্ক রিপোর্টার, ১লা ফেব্রুয়ারি।
২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটে দেশজুড়ে অ্যাকাডেমিক জোন গড়ার ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। রবিবার ইতিহাস গড়েছে ভারতের বাজেট প্রথা। টানা নবমবারের মতো সংসদে বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর একাধিক রাজ্যের নির্বাচনের আগে সেই বাজেটে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে নারী শিক্ষার উপর।
ভারতের কেন্দ্রীয় বাজেট হল একটি বার্ষিক আর্থিক দলিল, যা আগামী অর্থবছর সরকারের আয়-ব্যয়, কর ও বিনিয়োগের পরিকল্পনা নির্ধারণ করে। এবার বাজেটে শিক্ষা ও স্বাস্থ্যক্ষেত্রে পরিকাঠামো জোরদার করতে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছেন, “শিক্ষা থেকে কর্মসংস্থানে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন স্থায়ী কমিটি গঠনের পরিকল্পনা করছে সরকার। এই কমিটি পরিষেবা ক্ষেত্রের বৃদ্ধির সম্ভাবনাকে সর্বোত্তম করার জন্য ক্ষেত্রগুলিকে অগ্রাধিকার দেবে এবং পরিষেবা খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI- র মতো নতুন প্রযুক্তির প্রভাব পর্যালোচনা করবে। “
অর্থ মন্ত্রীর বক্তব্য, সারা দেশে পাঁচটি বিশ্ববিদ্যালয় টাউনশিপ তৈরি হবে। এর মধ্যে থাকবে গবেষণাকেন্দ্রও। পাশাপাশি, মহাকাশ গবেষণা ও ইতিহাস গবেষণায় জোর দেওয়া হয়েছে। শিক্ষাক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণায় জানানো হয়েছে, দেশের পূর্বাঞ্চলে একটি নতুন ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন স্থাপন করা হবে, যা ওই অঞ্চলের ডিজাইন শিক্ষা ও শিল্পোন্নয়নে নতুন গতি আনবে।