Oplus_16908288

ডেস্ক রিপোর্টার,২৫ আগস্ট।
       একেবারে অভিনব প্রেম। এক প্রেমিকা তার প্রেমিকের গাড়ি লিপস্টিক-মাখা চুম্বনের ছাপ দিয়ে ঢেকে। গাড়িতে চুম্বনের সংখ্যা নেহাৎ কম নয়। মাত্র  ৩,৪০০টি ।  প্রেমিকার চুম্বনের ছাপ নিয়েই প্রেমিক তার গাড়ি নিয়ে চক্কর কাটে রাজপথে। ঘটনা মধ্যপ্রদেশের গোয়ালিয়রে।
এই ঘটনা নজরে পড়ে গোয়ালিয়র পুলিশের। সঙ্গে সঙ্গে গাড়িটি আটক করে পুলিশ। গাড়িতে প্রেমিকার চুম্বনের ছাপ দেখে আতকে উঠে উপস্থিত পুলিশ কর্মীরাও। তারা দেখেন গাড়ির দরজা, বনেট, বুট এবং পিলারগুলো চুম্বনের চিহ্নে ভরে গিয়েছে। পরিস্থিতি বেগতিক দেখে পুলিশ গাড়ি থেকে চুম্বনের চিহ্ন মুছে ফেলতে বাধ্য করে প্রেমিককে। চাপের মুখে গাড়ি থেকে প্রেমিকার চুম্বনের ছাপ মুছে দেয় প্রেমিক। এই কাজে তার সময় ব্যয় হয় চার ঘণ্টা।গাড়িতে লিপস্টিক-মাখা প্রেমিকার চুম্বনের ছাপ নিয়ে নেট দুনিয়ায় মেতে উঠেছে নেটিজেনরা। প্রেমিকের নাম আদিত্য সিকারওয়ার।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *