মন্ত্রী বলেন,  “নিটের মতো কঠিন পরীক্ষা বারবার দেওয়া পরীক্ষার্থীদের জন্য শারীরিক ও মানসিক হেনস্তার শামিল। তাই আগামী দিনে যেন প্রশ্ন ফাঁস একেবারে আটকে দেওয়া যায়, সেজন্য নিটের পরীক্ষা পদ্ধতি পুরোপুরি পালটে দেওয়া হবে। চলতি বছর পর্যন্ত পরীক্ষা খাতায় কলমে। ”
কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বক্তব্য, ওএমআর শিটে পরীক্ষা দেবে পড়ুয়ারা। আগামী ২১ জুন নিট পরীক্ষাও এই পদ্ধতিতেই নেওয়া হবে।

ডেস্ক রিপোর্টার, ১৫ মে।।
      আগামী বছর থেকে আমূল বদলে যাচ্ছে নিটের প্রক্রিয়া। খাতায় কলমে আর নয়, এবার থেকে কম্পিউটারে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে। শুক্রবার নিটের প্রশ্ন ফাঁস সংক্রান্ত বিষয়ে একথা বলেন  কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
     মন্ত্রী বলেন,  “নিটের মতো কঠিন পরীক্ষা বারবার দেওয়া পরীক্ষার্থীদের জন্য শারীরিক ও মানসিক হেনস্তার শামিল। তাই আগামী দিনে যেন প্রশ্ন ফাঁস একেবারে আটকে দেওয়া যায়, সেজন্য নিটের পরীক্ষা পদ্ধতি পুরোপুরি পালটে দেওয়া হবে। চলতি বছর পর্যন্ত পরীক্ষা খাতায় কলমে। ”
কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বক্তব্য, ওএমআর শিটে পরীক্ষা দেবে পড়ুয়ারা। আগামী ২১ জুন নিট পরীক্ষাও এই পদ্ধতিতেই নেওয়া হবে। কিন্তু পরের বছর থেকে পরীক্ষা পদ্ধতি পুরোপুরি ডিজিটাল হয়ে যাবে। কম্পিউটারে পরীক্ষা দেবে পড়ুয়ারা। অনলাইন পরীক্ষাকেন্দ্রে গিয়ে তাদের পরীক্ষা দিতে হবে।


কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সাফ জানান,  যেসব মাফিয়া চক্র বারবার প্রশ্ন ফাঁস করছে তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেওয়া হবে। পড়ুয়াদের ভবিষ্যতের সঙ্গে কোনভাবেই আপস করা হবে না।ইতিমধ্যেই প্রশ্ন ফাঁসের তদন্তভার নিয়েছে সিবিআই।বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে।

নিট পরীক্ষার প্রশ্ন পত্র ফাঁসের নায়ক বিজেপি নেতা।

প্রসঙ্গত, গত ৩ মে নিট ইউজির পরীক্ষা নিয়েছিল এনটিএ। প্রায় ২৩ লক্ষ পড়ুয়া এই পরীক্ষায় বসেছিল। জানা যায়, পরীক্ষার অন্তত একমাস আগে কিছু ছাত্রছাত্রীর হাতে এসেছিল একটি সম্ভাব্য প্রশ্নপত্র। ওই সম্ভাব্য প্রশ্নপত্রে ৪১০টি প্রশ্ন ছিল। পরীক্ষার পর দেখা যায় ১২০টি রসায়ন প্রশ্ন আসল প্রশ্নের সঙ্গে হুবহু মিলে গিয়েছে। শুধু প্রশ্ন নয়, মিলে গিয়েছে উত্তরের অপশনও। এহেন দুর্নীতি যেন আর না হয় সেটা নিশ্চিত করতেই অনলাইন পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *