ডেস্ক রিপোর্টার, ৩১ জানুয়ারি।।
আবারও ভারতের আকাশ সীমায় পাকিস্তানি ড্রোন।ঘটনা উত্তর কাশ্মীরের কেরান সেক্টরের যোধা মাকান বিরান্দোরিতে। ভারতীয় সেনাবাহিনী এই পাকিস্তানি ড্রোনগুলিকে লক্ষ্য করে গুলি চালায়। এরপরই পাকিস্তান থেকে আসা সমস্ত ড্রোন পিছনে সরে যায়। এই ঘটনায় প্রাণহানির কোনো খবর নেই। তবে ফের ভারত – পাক সীমান্তে বিরাজ করছে উত্তেজনা। প্রসঙ্গত, চলতি বছরের প্রথম ২০ দিনেই অন্তত পাঁচবার ভারতের সীমান্তে দেখা যায় পাকিস্তানি ড্রোন।
সাম্প্রতিক কালে বারবার পাকিস্তানি ড্রোন ভারত ভূখন্ডে প্রবেশের চেষ্টা করছে।ভারতের আকাশ সীমার আশপাশে ঘুরাফেরা করছে পাক ড্রোন। যদিও আকাশ সীমা টপকে ভারতে প্রবেশ করতে পারছে না। পাক ড্রোন গুলিকে উচিত শিক্ষা দিচ্ছে ভারতীয় সেনা। এই পরিস্থিতিতে ভারত সীমান্ত বরাবর এয়ার কম্যান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার গড়ে তুলছে। মূলত এই কেন্দ্র গুলির কাজ হবে শত্রুপক্ষের ড্রোনের উপর নজরদারি চালানো। এবং ভারত ভূখণ্ডে শত্রুপক্ষের ড্রোন প্রবেশ করলে তাকে ধ্বংস করার কাজও করবে এযার কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টার।চলতি বছরের প্রথম ২০ দিনেই অন্তত পাঁচবার ভারতের সীমান্তে দেখা যায় পাকিস্তানি ড্রোন। এই ড্রোনগুলি চিহ্নিত করে গুলি করে তা ধ্বংস করছে ভারত।

