স্পোর্টস ডেস্ক,২১ জুন।।
       ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কাকে যোগ্য জবাব দিলো ভারতের বেবি বস বৈভব সূর্যবংশী। মাত্র ২৯ বলে ৯৪ রান করলো বৈভব।  শতরান থেকে মাত্র ৬ রান দূরে থেমে যায় তাঁর ইনিংস।১০টি চার ও ৮টি ছক্কা দিয়ে সাজানো ছিলো বৈভবের দৃষ্টিনন্দন ব্যাটিং শো। ম্যাচে বৈভবের স্ট্রাইক রেট ছিলো ৩২৪.১৩ ।
       রবিবার শ্রীলংকার ডাম্বুলায় অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই যেন প্রতিশোধের স্পৃহায় জ্বলে উঠে বৈভবের ব্যাট।বৈভবের শর্ট ছড়িয়ে ছিটিয়ে পড়ে  মাঠের চারদিকে। তাঁর ব্যাটিং ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে লঙ্কার বোলিং লাইনআপ। মাত্র ১১ বলেই অর্ধ শতরান করে বিহারের ভূমি পুত্র।সেই সুবাদে লিস্ট এ ক্রিকেটে সবচেয়ে কম বলে দ্রুততম হাফ সেঞ্চুরি করা ব্যাটসম্যান হিসেবে বিশ্ব রেকর্ড গড়লো এই বিষ্ময় বালক। ম্যাচে ভারত প্রথম ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৭৭ রান করে। শেষ পর্যন্ত এই ম্যাচে জয়ী হয়ে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
  পুরো ফাইনাল ম্যাচে  ব্যাট হাতে তাণ্ডব লীলা দেখিয়েছে ১৫ বছরের কিশোর বৈভব।লীগ ম্যাচে শ্রীলঙ্কার ক্রিকেটাররা বৈভবকে স্লেজিং করেছিল। এবং করেছিল ঝামেলাও। শেষে নিজের ব্যাট দিয়ে  বৈভব সমালোচকদের দিয়েছে যোগ্য জবাব। একই সঙ্গে করেছে নতুন বিশ্ব রেকর্ডও।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *