ডেস্ক রিপোর্টার, ৬ আগস্ট।।
এক সময়ের দেশের সাড়া জাগানো তদন্তধর্মী নিউজ পোর্টাল ও ম্যাগাজিন তেহেলকা’র প্রাক্তন সম্পাদক তরুণ তেজপালকে দোষী সাব্যস্ত করেছে মুম্বাই হাইকোর্ট। জুনিয়র মহিলা সহকর্মীকে যৌন নিপীড়নের অভিযোগ ছিলো তাঁর বিরুদ্ধে। ঘটনা ২০১৩ সালে।বৃহস্পতিবার মুম্বাই হাইকোর্ট তরুণ তেজপালকে দোষী সাব্যস্ত করে এই মামলার রায় ঘোষণা করে। উচ্চ পদে থেকে ক্ষমতার অপব্যবহার করে মহিলা সহকর্মীকে যৌন হেনস্তা, ধর্ষণ,নারীকে বিবস্ত্র করার উদ্দেশ্যে আক্রমণ সংক্রান্ত ভারতীয় দণ্ডবিধির ধারায় তেজপালকে দোষী সাব্যস্ত করেছে আদালত।
প্রসঙ্গত, ২০০০ সালে যাত্রা শুরু করেছিল তেহেলকা নিউজ পোর্টাল। এরপর ২০০৪ সালে শুরু হয় তেহেলকা টেবলয়েট এবং ২০০৭ সালে শুরু হয়েছিলো ম্যাগাজিন। দেশের সংবাদ জগতে বেশ জনপ্রিয় ছিলো এই সংবাদ সংস্থা।

