ডেস্ক রিপোর্টার , ৭ সেপ্টেম্বর।।
    সম্প্রতি কল্যাণপুরের ঘিলাতলী বাগবের এলাকায় খুন হয়েছিলেন পশু ব্যবসায়ী জলিল রহমান। গরু চোর সন্দেহে তাকে গণ ধোলাই দিতে হত্যা করেছিল দুষ্কৃতীরা। এই ঘটনার সঙ্গে জড়িতদের এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারে নি পুলিশ।
      রাজ্যের বিরোধী দল সিপিআইএম নেতা রতন দাসের দাবি, খুন হওয়া পশু ব্যবসায়ী জলিল রহমান তাদের সংগঠন সাড়া ভারত কৃষক সভার সদস্য। তাকে পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে। খুনিরা সবাই ভারতীয় জনতা পার্টির লোকজন। দুষ্কৃতীরা জলিলের স্ত্রী ও শ্বশুরকেও মারধর করে।
        রতন দাস জানান, রবিবার তারা ঘটনাস্থলে গিয়েছিলেন। পরিবেশ এখনো থমথমে। মানুষ ক্ষুব্ধ। স্থানীয় লোকজন জানিয়েছেন বিজেপির কর্মীরা সেখানে অপরাধ সংঘটিত করছে।
         জলিল রহমানের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বাম নেতৃত্ব সোমবার সাক্ষাৎ করেছিলেন রাজ্য পুলিশের আইজি আইনশৃঙ্খলা – র সঙ্গে। তারা জলিলের খুনিদের গ্রেফতার সহ তাদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *