সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, নৃপেন দেববর্মা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএম কাউন্টারে প্রবেশ করার কিছুক্ষণ আগে দুই যুবক ঢুকেছিল। তারা এটিএম কাউন্টারে থাকা মেশিনের ভিতর থেকে টাকার আসার পথে থাকা ট্রেতে সেলুটেপ লাগিয়ে দিয়ে যায়।

ডেস্ক রিপোর্টার, ১৩ মে।।
       তেলিয়ামুড়া জুড়ে এখন এটিএম প্রতারক চক্রের দাপট। অভিনব কায়দায় তারা পকেট কাটছে এটিএম থেকে টাকা তুলতে যাওয়া লোকজনের। এটিএম- র ভিতর থেকে টাকা আসার ট্রেতে সেলোটেপ লাগিয়ে সাধারণ মানুষের টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্রের চাইরা। স্বাভাবিক ভাবেই “এটিএম” নিরাপত্তাহীনতায় ভুগছে বিভিন্ন ব্যাঙ্কের এটিএম কার্ড ব্যবহারকারী গ্রাহকরা।
          গত ১লা মে উত্তর মহারানীর বাসিন্দা নৃপেন্দ্র দেববর্মা তেলিয়ামুড়া নেতাজিনগরের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক -র এটিএম থেকে পাঁচ হাজার টাকা তুলতে আসেন। তিনি নিয়ম মাফিক নিজের এটিএম কার্ড মেশিনে পুশ করেন এবং পাসওয়ার্ড টাইপ করেন। এরপর টাকা তোলার জন্য মেশিনে সর্বশেষ বোতামে টিপ দেন। কিন্তু এটিএম থেকে টাকা আসে নি। অথচ তাঁর একাউন্ট থেকে টাকা ডেবিট হয়ে যায়। এই ঘটনা তিনি ব্যাঙ্ক কর্তৃপক্ষকে জানায়। তারা প্রাথমিক ভাবে আশ্বাস দিয়েও জানিয়ে দেয়, ” অল্প সময়ের ব্যবধানে তাঁর একাউন্ট থেকে ডেবিট হওয়া টাকা পুনরায় একাউন্টে ফিরে আসবে।” কিন্তু চার দিন অতিক্রান্ত হলেও তাঁর টাকা একাউন্টে ফিরত আসে নি। এরপর নৃপেণ দেববর্মা পুনরায় ব্যাংকে যান। এবং ব্যাঙ্ক ম্যানেজারের ব্যাঙ্কের সিসি ক্যামেরার ফুটেজ দেখতে চান। তখনই ব্যাঙ্ক কর্তৃপক্ষ সহ নৃপেণ দেববর্মার চোখ চড়ক গাছ হয়ে যায়।

নৃপেন দেববর্মা

সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, নৃপেন দেববর্মা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএম কাউন্টারে প্রবেশ করার কিছুক্ষণ আগে দুই যুবক ঢুকেছিল। তারা এটিএম কাউন্টারে থাকা মেশিনের ভিতর থেকে টাকার আসার পথে থাকা ট্রেতে সেলুটেপ লাগিয়ে দিয়ে যায়। এরপর নৃপেণ দেববর্মা এটিএম কাউন্টারে প্রবেশ করেন এবং টাকা তোলার জন্য প্রয়োজনীয় কার্যকলাপ করেন। কিন্তু দেখা যায় তাঁর একাউন্ট থেকে টাকা কাটা হলেও মেশিন থেকে টাকা আসে নি।
     সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, নৃপেন দেববর্মা এটিএম কাউন্টার থেকে বেরিয়ে যাওয়ার পর দুই যুবক পুনরায় আসে কাউন্টারে। এবং এটিএম- র ট্রেতে আটকে থাকা টাকা নিয়ে চম্পট দেয়। গোটা ঘটনার সিন অফ ক্রাইম স্পষ্ট হওয়ার পর নৃপেণ দেববর্মা বিষয়টি লিখিত ভাবে তেলিয়ামুড়া থানায় অভিযোগ জানান। কিন্তু পুলিশ তাঁর অভিযোগ নিয়ে কোনো রকম তৎপরতা দেখায় নি।

।এটিএম কাউন্টার।

প্রসঙ্গত, গত ১১ এপ্রিল তেলিয়ামুড়া থানার নাকের ডগায় অবস্থিত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এটিএম থেকে টাকা তুলেন একজন ব্যক্তি। তিনি স্কুটির মধ্যে সেই টাকার ব্যাগ রাখেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তা চুরি হয়ে যায়। এই ব্যক্তিও মামলা দায়ের করেছেন থানায়। কিন্তু থানা কর্তৃপক্ষ কিছুই করে নি বলে অভিযোগ নৃপেণ দেববর্মার।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *