ডেস্ক রিপোর্টার, ১৪ এপ্রিল।।
                       পাকিস্তান থেকে ২২ দিন পর দেশে ফিরলেন বিএসএফ জওয়ান পূর্ণম সাহু। বুধবার সকালে তাঁকে আটারি – ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে পাঠিয়ে দেয় পাকিস্তান। খবর অনুযায়ী, বিএসএফ জওয়ান পূর্ণম সাহু শারীরিক ভাবে সুস্থই আছেন। তাকে পূর্ণ সন্মান দিয়েছে প্রতিবেশী পাকিস্তান।
       প্রসঙ্গত পহেলগ্রাম জঙ্গি হামলার পরের দিন অর্থাৎ ২৩ এপ্রিল ভুল বশত পাকিস্তানে চলে যান বিএসএফ জওয়ান পূর্ণম সাহু। এরপর পাকিস্তান রেঞ্জ তাঁকে আটক করে। এই সময়ের মধ্যে ভারত – পাকিস্তান জড়িয়ে গিয়েছিল সংঘাতে।স্বাভাবিক ভাবেই পূর্ণম সাহুকে নিয়ে চিন্তায় ছিলো গোটা দেশ সহ তাঁর পরিবারের লোকজন। শেষ পর্যন্ত পাকিস্তান তাঁকে মুক্তি দিতেই স্বস্তির নিঃশ্বাস গোটা দেশ জুড়ে।
           খবর, পূর্ণম সাহুকে এই মুহুর্তেই ডিউটিতে লাগানো হবে না। শারীরিক ও মানসিক ভাবে আরো শক্ত হওয়ার পরেই তাঁকে ডিউটির কাজে লাগানো হবে।
#India #Pakistan #Bsf #jm


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *