ডেস্ক রিপোর্টার,১৫ নভেম্বর।।
আসন্ন খোয়াই পৌর পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারে তৎপরতা বাড়িয়েছে সিপিআইএম। এরই অঙ্গ হিসেবে রবিবার খোয়াই পৌর পরিষদের ৪ নম্বর ওয়ার্ডে সিপিআই(এম) মনোনীত প্রার্থী সাগর পালের সমর্থনে বাড়ি বাড়ি প্রচার কর্মসূচি সংগঠিত করা হয়। এই প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন ২৫ খোয়াই বিধানসভা কেন্দ্রের বাম বিধায়ক নির্মল বিশ্বাস। (সিপিআই(এম) খোয়াই মহকুমা কমিটির সম্পাদক) এবং পার্টির মহকুমা সম্পাদকমণ্ডলীর সদস্য কানন দত্ত।
এছাড়াও প্রচার কর্মসূচিতে অংশগ্রহণ করেন বাম ছাত্র সংগঠন এসএফআইয়ের খোয়াই বিভাগীয় সভানেত্রী সায়ন্তিকা দেব-সহ পার্টি ও বিভিন্ন গণসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
এদিনের কর্মসূচিতে দলীয় নেতৃত্ব ও কর্মীরা ৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন বাড়িতে গিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন এবং দলীয় প্রার্থী সাগর পালের সমর্থনে প্রচার চালান। আসন্ন পৌর নির্বাচনকে কেন্দ্র করে ওয়ার্ডভিত্তিক এই বাড়ি বাড়ি প্রচার কর্মসূচির মধ্য দিয়ে নির্বাচনী জনসংযোগ অব্যাহত রাখে সিপিআই(এম)।

