ডেস্ক রিপোর্টার,১৬ নভেম্বর।।
      আগরতলা পুরনিগম নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা জোরদার করার দাবিতে সরব হলো প্রদেশ কংগ্রেস। কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মনের নেতৃত্বে দলের নেতা-কর্মীরা পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কার্যালয়ে ধর্না কর্মসূচিতে বসে। তাঁদের বক্তব্য, ভোটাররা যাতে নির্ভয়ে ও স্বাধীনভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। এই দাবিতেই জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে এই কর্মসূচি গ্রহণ করা হয়।
সেইসাথে তিনি কটাক্ষ করে বলেন, প্রদেশ বিজেপিতে এখন ভাল লোকেরা দায়িত্বে নেই।যারা আছেন তাদের কোন জনভিত্তি নেই।
পুরনিগম নির্বাচনকে ঘিরে প্রশাসনিক প্রস্তুতির পাশাপাশি রাজনৈতিক দলগুলোর তৎপরতাও বাড়ছে। কংগ্রেসের এই দাবির প্রেক্ষিতে নির্বাচন কমিশন ও জেলা প্রশাসনের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হয়, এখন সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *