স্পোর্টস ডেস্ক, ৮ সেপ্টেম্বর।।
     বিশ্বকাপ বাছাইয়ে রবিবার তুরস্কের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ৬–০ গোলের বড় জয় পেয়েছে স্পেন। ম্যাচে গোল না পেলেও ৭৩ মিনিট পর্যন্ত মাঠে থেকে দুটি গোলে সহায়তা করেছেন বিশ্ব ফুটবলের নতুন নায়ক লামিনে ইয়ামাল। কিন্তু দলের জয়ের পর খুব বেশি সময় আনন্দে থাকতে পারেননি ১৭ বছর বয়সী এই উইঙ্গার।
     টিম হোটেলের উদ্দেশে বাসে ওঠার পর জানা যায়, ইয়ামাল তাঁর পাসপোস্ট হারিয়ে ফেলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পাসপোর্ট না পেয়ে ইয়ামাল যারপরনাই হতাশ, কারওবা কিছুর ওপর ক্ষুব্ধও।
এ সময় কোনিয়ার তোরকু অ্যারেনার পার্কিংয়ে স্যুটকেস খুলে তাঁকে পাসপোর্ট খুঁজতেও দেখা যায়। কিন্তু সেখানেও পাওয়া যায়নি পাসপোর্টটি।
     এমনকি লকার রুমে গিয়েও নাকি ইয়ামাল খুঁজে পাননি তাঁর পাসপোর্টটি। পাসপোর্ট হারানো নিয়ে ইয়ামালকে অবশ্য বড় কোনো বিড়ম্বনায় পড়তে হয়নি। তারকা হিসেবে পাওয়া বিশেষ সুবিধার কারণে তাঁর পাসপোর্ট হারানোর সমস্যাটিও দ্রুত সমাধানও হয়ে যায়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *