ডেস্ক রিপোর্টার,১৫ নভেম্বর।।
বিহরের সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে সুপার ফ্লপ করেছে বিরোধী শিবিরের প্রধান দল রাষ্ট্রীয় জনতা দল অর্থাৎ আরজেডি। নির্বাচনে এই ভরাডুবির পর অশান্তির আগুন ছড়িয়ে পড়েছে লালু প্রসাদ যাদবের সংসারে। রাজনৈতিক অস্থিরতার কেঁপে উঠছে লালু – রাবড়ি দেবীর সুখের সংসার। নেপথ্যে তাদের বড় ছেলে তেজ প্রতাপ যাদব।
সদ্য সমাপ্ত নির্বাচনের আগে বাবা লালু প্রসাদ ও ভাই তেজস্বী যাদবের সঙ্গে মতানৈক্য হওয়াতে তেজ প্রতাপ পৃথক রাজনৈতিক দল গঠন করে। এবং নির্বাচনে লড়াই করে। অবশ্যই নির্বাচনে তেজ প্রতাপের দলের প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হয়। কিন্তু তাতে কি! লালু প্রসাদ ও তাঁর ছোট ছেলে তেজস্বী যাদব মনে করেন তেজপ্রতাপের নতুন রাজনৈতিক দল গঠন করার কারণেই যাদব ভোটে ফাটল ধরেছে। এবং আরজেডি- র পরাজয়ের পেছনে তেজপ্রতাপের বড় ভূমিকা রয়েছে।
নির্বাচনে খারাপ ফলাফল হওয়ার কারণে লালু প্রসাদ ক্ষোভের জ্বালায় বড় ছেলে তেজ প্রতাপকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। এবং তাঁর সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছেন। শনিবারে দুপুরে তেজ প্রতাপ বাবা লালু প্রসাদের বিলাশ বহুল বাড়ি থেকে বের হয়ে যান পরিবার নিয়ে।
প্রসঙ্গত, লালুর পরিবারের এই রাজনৈতিক ঝামেলায় তাঁর মেয়ে পক্ষ নিয়েছে দাদা তেজ প্রতাপের দিকেই। তেজ প্রতাপ অভিযোগ করে বলেছিলেন, ভাই তেজস্বী যাদব ষড়যন্ত্র করে বাবার তৈরি আরজেডি থেকে তাঁকে সরিয়ে দিয়েছেন। এই কারণেই তিনি নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে গঠন করেছেন পৃথক রাজনৈতিক দল।

