ঢাকা ডেস্ক,১৭ নভেম্বর।।
২০২৫ সালের ১৭ নভেম্বর কথিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়। তিনি তখন দেশেই নেই, বিচার চলেছে তার অনুপস্থিতিতে, একতরফা। জাতিসংঘের মানবাধিকার দপ্তর সেদিনই বলেছে, এই বিচার আন্তর্জাতিক মান পূরণ করেছে না, এটা নিয়ে তাদের উদ্বেগ আছে। অ্যামনেস্টি বলেছে, বিচার ও সাজা কোনোটাই ন্যায্য হয়নি।
এরপর সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ হলো। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দলটিকে অংশগ্রহণও করতে দেয়া হয়নি। ভোট হয়েছে, কিন্তু যে দল টানা পনেরো বছর ক্ষমতায় ছিল, তাঁকে বাদ দিয়ে হওয়া ভোটের বৈধতা নিয়ে প্রশ্ন থেকেই যায়। আল-জাজিরার একজন বিশ্লেষকও মেনেছেন, সব দল থাকলেই কেবল এই নির্বাচনকে ন্যায্য বলা যেতো।
বাংলাদেশের নিরাপত্তা, ন্যায়বিচার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তাই আন্তর্জাতিক আহ্বান এখন একটাই : শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন। যে দেশ তার বড় রাজনৈতিক শক্তিকে বাইরে রেখে চলে, সেখানে স্থিতি আসে না, জমে অস্থিরতা। নিরাপদ প্রত্যাবর্তন মানে সংলাপের দরজা খোলা, নিষেধাজ্ঞার জায়গায় প্রতিযোগিতা, আর সবার অংশগ্রহণে এমন রাজনীতি, যার ওপর দাঁড়িয়ে দেশ সামনে এগোতে পারে। বাংলাদেশের কল্যাণ এই পথেই। মনে করছে আওয়ামী লীগ।

