ডেস্ক রিপোর্টার, ১৮ নভেম্বর।।
মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি (NSA)-র অত্যন্ত গোপনীয় অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা “NSA Net”- এ বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয়। মঙ্গলবার রাতে আচমকা বিশ্বের শক্তিশালী গোয়েন্দার নেটওয়ার্ক স্তব্ধ হয়ে যাওয়াতে স্তম্ভিত গোটা বিশ্ব।
মার্কিন গোয়েন্দা সংস্থার অভ্যন্তরে গোপনীয় তথ্য আদান-প্রদান এবং যোগাযোগের জন্য ব্যবহৃত হয় NSA Net। এই নেটওয়ার্কে বিঘ্ন ঘটায় সংস্থার স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়। পরিস্থিতি সামাল দিতে মেরিল্যান্ডের ফোর্ট মিডে-তে NSA সদর দপ্তরে কর্মীদের প্রবেশ ও কাজে যোগদানের সময়সূচিতে পরিবর্তন আনা হয় ।
প্রাথমিকভাবে বিষয়টি ঘিরে সাইবার হামলার আশঙ্কা হয়েছে । তবে ওয়াশিংটনের দাবি এখন পর্যন্ত এই সংক্রান্ত কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি।নিয়মিত সফটওয়্যার আপডেট, সিস্টেম প্যাচিং অথবা প্রযুক্তিগত সমস্যার কারণে এই বিপর্যয় ঘটে থাকতে পারে বলে আশঙ্কা।
এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। NSA মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশি যোগাযোগসংক্রান্ত গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ এবং সাইবার নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে মার্কিন কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী, NSA Net-এ সাময়িক বিঘ্ন ঘটলেও সংস্থার গুরুত্বপূর্ণ জাতীয় নিরাপত্তা কার্যক্রম সচল আছে। বিকল্প যোগাযোগ ও ব্যাকআপ ব্যবস্থাও রয়েছে তাদের কাছে।
বিশ্বের অন্যতম শক্তিশালী গোয়েন্দা সংস্থার অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থায় এই বিপর্যয় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রশ্ন উঠছে আমেরিকার সাইবার নিরাপত্তা নিয়ে। বাস্তব অর্থে এখনও আমেরিকার গোয়েন্দারা নিশ্চিত হতে পারে নি, NSA NET বোবা হওয়ার নেপথ্যে প্রযুক্তি গত ত্রুটি নাকি সাইবার হামলা।

