ডেস্ক রিপোর্টার,১৮ নভেম্বর।।
যুবকের কু – প্রস্তাবে রাজী না হওয়াতে আক্রান্ত মহিলা। আহত মহিলার নাম ঝুমা শব্দকর (২৩)। বাড়ি ফটিকরায়ের গকুলপুরে। বর্তমানে আহত মহিলা হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত সুশান্ত পাল এখনো পুলিশের ধরাছোঁয়ার বাইরে।
আহত ঝুমা শব্দকর জানিয়েছেন, তিনি সোমবার সন্ধ্যায় ফটিক রায়বাজার থেকে বাজার করে বাড়ি ফিরছিলেন। তখনই রাস্তায় সুশান্ত পাল তাকে কু – প্রস্তাব দেয়। তাতে রাজী না হওয়াতে মহিলাকে নগদ পাঁচশ টাকা দেওয়ার প্রলোভন দেয় সুশান্ত। তার প্রস্তাব খারিজ করে দিতেই ঝুমার পেছনে ধাওয়া করে সুশান্ত পাল। অবস্থা বেগতিক দেখে ঝুমা আশ্রয় নেয় পার্শ্ববর্তী একটি দোকানে। এরপর বাড়ির লোকজনদের ফোন করে পুরো বিষয়টি জানান। তখন পরিস্থিতি প্রতিকূলে দেখে সুশান্ত বাড়িতে চলে যায়। শেষ পর্যন্ত ঝুমা তার বাড়ির লোকজনদের নিয়ে সুশান্তর বাড়িতে যান, ঘটনার বিহিত করার জন্য।
ঝুমা শব্দকর জানিয়েছেন, এরপর সুশান্ত ঝুমার পরিবারের লোকজনদের উপর আক্রমণ করে। তাকে করে মারধর। এলাকার লোকজন আহত অবস্থায় ঝুমাকে নিয়ে যায় স্থানীয় হাসপাতালে। এরপর তারা থানায় একটি মামলা দায়ের করে। কিন্তু পুলিশ এখন পর্যন্ত অভিযুক্ত সুশান্ত পালকে গ্রেফতার করতে পারে নি।

