এই সম্মান ত্রিপুরার জন্য এক গর্বের মুহূর্ত, কারণ ত্রিপুরার নিজস্ব গয়নার ব্র্যান্ড স্বর্ণকমল জুয়েলার্স উত্তর–পূর্ব ভারতের মঞ্চে এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন করেছে। জুয়েলারি ও লাইফস্টাইল ক্ষেত্রে উৎকর্ষতা, বিশ্বাসযোগ্যতা ও ধারাবাহিক অবদানের জন্য এই সম্মান প্রদান করা হয়।
আগরতলা, ২৯ জানুয়ারি।। গুয়াহাটির একটি নামী হোটেলে বুধবার অনুষ্ঠিত হয় রাইজিং নর্থইস্ট বিজনেস এক্সেলেন্স অ্যাওয়ার্ডস অনুষ্ঠান। এই অনুষ্ঠানে ত্রিপুরার স্বর্ণ ব্যবসায়ীর প্রতিষ্ঠান স্বর্ণকমল জুয়েলার্সকে জুয়েলারি ও লাইফস্টাইল বিভাগে “আইকনিক ব্র্যান্ড অব দ্য ইয়ার – নর্থইস্ট” সম্মানে ভূষিত করা হয়েছে। এই সম্মান ত্রিপুরার জন্য এক গর্বের মুহূর্ত, কারণ ত্রিপুরার নিজস্ব গয়নার ব্র্যান্ড স্বর্ণকমল জুয়েলার্স উত্তর–পূর্ব ভারতের মঞ্চে এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন করেছে। জুয়েলারি ও লাইফস্টাইল ক্ষেত্রে উৎকর্ষতা, বিশ্বাসযোগ্যতা ও ধারাবাহিক অবদানের জন্য এই সম্মান প্রদান করা হয়।
অনুষ্ঠানে সংস্থার পক্ষে ডিরেক্টর দিবাকর নাগ এই পুরস্কার গ্রহণ করেন।
অনুষ্ঠানে সংস্থার পক্ষে ডিরেক্টর দিবাকর নাগ এই পুরস্কার গ্রহণ করেন। পুরস্কারটি প্রদান করেন অসমের প্রখ্যাত চলচ্চিত্র তারকা বর্ষা রাণী বিষয়া ও দীপলিনা ডেকা, যা অনুষ্ঠানের গৌরব আরও বৃদ্ধি করে।এই সাফল্যের জন্য স্বর্ণকমল জুয়েলার্স তাদের সকল সম্মানিত গ্রাহক, কর্মীবৃন্দ ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এই স্বীকৃতি ভবিষ্যতেও উৎকৃষ্ট কারুশিল্প, নৈতিক ব্যবসায়িক মূল্যবোধ এবং ত্রিপুরার নামকে আঞ্চলিক ও জাতীয় স্তরে আরও উজ্জ্বলভাবে তুলে ধরার অনুপ্রেরণা জোগাবে।
এই সম্মান স্বর্ণকমল জুয়েলার্সকে উত্তর–পূর্ব ভারতের অন্যতম বিশ্বাসযোগ্য ও সম্মানিত গয়নার ব্র্যান্ড হিসেবে আরও সুদৃঢ় অবস্থানে পৌঁছে দিল। এক প্রেস বিবৃতিতে স্বর্ণ কমল জুয়েলার্স কর্তপক্ষ এই খবর নিশ্চিত করেছে।