ঢাকা ডেস্ক, ১২ ফেব্রুয়ারি।।
      প্রতিবেশী বাংলাদেশে শুরু হলো ত্রয়োদশতম জাতীয় সংসদ নির্বাচন। এবারের নির্বাচনী লড়াইয়ে নেই শেখ হাসিনার আওয়ামী লীগ।বৃহস্পতিবার সকাল থেকেই ওপারের  নতুন ভোটাররা উচ্ছ্বাসে আন্দোলিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। ভোট দিয়েছেন দেশটির প্রধান উপদেষ্টা মো: ইউনূস। স্ব-পরিবারে ভোট দিয়েছেন এবারে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি ক্ষমতায় এলে তিনিই হবেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী। সকালে ভোট গ্রহণ কেন্দ্র করে এখনো তেমন কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে বিক্ষিপ্ত ভাবে কিছু কিছু জায়গাতে ঝামেলা পাকাচ্ছে জমায়েত ইসলামী ও বিএনপি’র নেতা – কর্মী – সমর্থকরা।
           বেলা বিড়াতেই পরিস্হিতি উত্তপ্ত হয়ে ওঠে। বহু জায়গাতে আওয়ামী লীগের নেতা – কর্মীদের ওপর আক্রমণ শানায় জামায়াতি ইসলামীর লোকজন। তাদের বিরুদ্ধে ওঠেছে ভোট কারচুপি অভিযোগ।অভিযোগের তির বিএনপির দিকেও। তবে বেশি বাড়বাড়ন্ত করছে জামাতি ইসলামী। কিছু কিছু বুথে দেখা গিয়েছে ভোটাররা স্বর্তস্ফূর্ত ভাবেই ভোট বয়কট করছে। তারা ভোট কেন্দ্রে প্রবেশ করছে ঠিকই, কিন্তু সেখানে ব্যালট হাতে নিয়ে “নো” ভোট লিখে দিচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *