এদিন শতাধিক মানুষ করাচিতে মার্কিন কনস্যুলেটের বাইরে প্রতিবাদ দেখান। একটা সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে। এরপর প্রতিবাদীদের একটা অংশ লাঠি নিয়ে চড়াও হয় কনস্যুলেট ভবনের ওপরে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এরপর বাধ্য হয়ে কনস্যুলেটের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীরা গুলি চালাতে বাধ্য হন।
ডেস্ক রিপোর্টার, ১লা মার্চ।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর ঘটনায় অগ্নিগর্ভ পাকিস্তান। রবিবার প্রতিবাদে উত্তেজিত জনতা হামলা করে করাচিস্থিত মার্কিন কনস্যুলেটরে।লাঠি নিয়ে কনস্যুলেটের কাচ ভাঙার চেষ্টা করা হয়। আগুন ধরিয়ে দেওয়ারও চেষ্টা করা হয় ভবনে। এই পরিস্থিতিতে কনস্যুলেটের নিরাপত্তার দায়িত্বে থাকা পাকিস্তানি পুলিশ গুলি চালায় বিক্ষোভকারীদের ওপর। ঘটনায় এখন পর্যন্ত ৯ জন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে। জখমের সংখ্যা প্রচুর।মৃতদের অধিকাংশই গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করা হয়েছে রিপোর্টে।
খবর অনুযায়ী, এদিন শতাধিক মানুষ করাচিতে মার্কিন কনস্যুলেটের বাইরে প্রতিবাদ দেখান। একটা সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে। এরপর প্রতিবাদীদের একটা অংশ লাঠি নিয়ে চড়াও হয় কনস্যুলেট ভবনের ওপরে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এরপর বাধ্য হয়ে কনস্যুলেটের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীরা গুলি চালাতে বাধ্য হন। এদিকে ভারতের কাশ্মীর থেকে শুরু করে লেহ, লখনউতে শিয়া সম্প্রদায়ের মুসলিমরা রাস্তায় নেমেছেন আমেরিকা বিরোধী মিছিলে।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি সকালেই ইরানে যৌথ ভাবে হামলা চালায় ইজরায়েল ও আমেরিকা। জবাবে পালটা হামলা চালায় ইরান। এদিকে ইরান এবং ইজরায়েলের মধ্যে এই সংঘাতের আবহে তেল আমদানিকারী এয়ার ইন্ডিয়ার উড়ান মাঝআকাশ থেকে ফিরে আসে ভারতে। ইরান এবং ইজরায়েল উভয় দেশই তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। বিশ্বজুড়ে বহু উড়ান সংস্থা তাদের উড়ান বাতিল করে। জবাবি হামলায় ইরানের তরফ থেকে মিসাইল ছোড়া হয় পশ্চিম এশিয়ার ৬টি দেশে। কাতার, সৌদি, সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে বিস্ফোরণ ঘটানো হয়।
বাহারিনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতেও আছড়ে পড়ে ইরানি মিসাইল। এছাড়াও ইজরায়েলের বহু জায়গায় হামলা চালায় ইরান। এরই মাঝে ভারতীয় সময় গভীর রাতে প্রথম দাবি করা হয় খামেনেইর মৃত্যুর বিষয়ে। এরপরে জানা যায়, আইআরজিসি প্রধান এবং ইরানের প্রতিরক্ষামন্ত্রীরও মৃত্যু হয়েছে। এরপরও হামলা জারি রেখেছে ইজরায়েল ও যুক্তরাষ্ট্র। পালটা হামলা চালিয়ে এবার জবাব দিচ্ছে ইরান। এরই সঙ্গে বিভিন্ন দেশে শিয়া সম্প্রদায়ের মানুষজন মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করছেন।( এইচটিবি)

