ডেস্ক রিপোর্টার, ২রা মার্চ।।
       বাংলাদেশীদের শয়নে – স্বপ্নে শুধুই ভারত। তাদেরকে যেন প্রতি মুহূর্তে তাড়া করছে “ভারত আতঙ্ক”। ইরানে মার্কিন হামলার প্রতিবাদে রবিবার ঢাকায় সমাবেশ করেছে সদ্য খুন হওয়া উসমান হাদির দল “ইনকিলাব মঞ্চ”। এই সমেবেশের নেতৃত্ব দিয়েছিলেন আব্দুল্লাহ আল জাবের। সমাবেশে বক্তব্য দিতে গিয়ে কন্ঠে ভারত  বিরোধী স্লোগান তোলে আল জাবের। অথচ আমেরিকার – ইসরায়েলের বিরুদ্ধে ছিলো নীরব। তবে কাঠ গড়ায় তুলে জাতি সংঘকে।
        ইরানপন্থী সমাবেশে বাংলাদেশের নতুন বিপ্লবী জাবের স্লোগান তোলেন – ‘দিল্লির আগ্রাসন ভেঙে দাও গুঁড়িয়ে দাও’।  ‘ইরানে হামলার জবাব চান জাতি সংঘের কাছে। ইরানে হামলার ঘটনায় রাস্তায় নেমেছে বাংলাদেশ জামাতে ইসলামিও।  দেশটির বিরোধী দল হুঁশিয়ারি দেয়, ইরানে যদি মার্কিন হামলা না থামলে , তারা ঢাকার রাজপথে ধারাবাহিক ভাবে আন্দোলন করবে।”


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *