খবর অনুযায়ী, ইরানি নৌবাহিনীর ফ্রিগেট আইআরআইএস ডেনা-র ডুবে গিয়েছে।কলম্বোর প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, ইরানি জাহাজ থেকে জরুরি বার্তা পাওয়ার পরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়। পরবর্তীতে নৌবাহিনী অন্তত ৭৮ জন আহতকে ধাপে ধাপে উদ্ধার করে তীরে নিয়ে এসেছে এবং তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডেস্ক রিপোর্টার, ৪ মার্চ।।
      পশ্চিম এশিয়ায় সময়ের সঙ্গে সঙ্গে যুদ্ধ পরিস্থিতি আরো মারাত্বক আকার ধারণ করছে।বিশ্ব জুড়ে বাড়ছে চিন্তা। এবার যুদ্ধের আঁচ ভারত মহাসাগরেও। শ্রীলঙ্কা নৌবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, শ্রীলঙ্কার উপকূলের কাছে ইরানের একটি জাহাজের উপর হামলার ঘটনা ঘটেছে। একটি ডুবোজাহাজ থেকে হামলা চালানো হয়েছে।এই ঘটনায় অন্তত ১০১ জন এখনও পর্যন্ত নিখোঁজ। আহত হয়েছেন ৭৮ জন।বুধবার শ্রীলঙ্কার জলসীমার অদূরে এই ঘটনা।


একটি মানববিহীন জলযান সরাসরি ট্যাঙ্কারের ইঞ্জিন কক্ষে আঘাত হানে।

শ্রীলঙ্কা নৌ বাহিনীর দাবি, ইরানি জাহাজ থেকে বিপদ সংকেত পাঠানোর সঙ্গে সঙ্গেই শ্রীলঙ্কার সামরিক বাহিনী  অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে। নৌবাহিনী একাধিক আহত ব্যক্তিকে উদ্ধার করেছে। আহত এবং অনেক নিখোঁজ ব্যক্তির কথা নিশ্চিত করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী।
রিপোর্ট অনুযায়ী, একটি মানববিহীন জলযান সরাসরি ট্যাঙ্কারের ইঞ্জিন কক্ষে আঘাত হানে। বিস্ফোরণের পর সেখানে আগুন ছড়িয়ে পড়ে।

খবর অনুযায়ী, ইরানি নৌবাহিনীর ফ্রিগেট আইআরআইএস ডেনা-র ডুবে গিয়েছে ভারত মহাসাগরে।

খবর অনুযায়ী, ইরানি নৌবাহিনীর ফ্রিগেট আইআরআইএস ডেনা-র ডুবে গিয়েছে ভারত মহাসাগরে। কলম্বোর প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, ইরানি জাহাজ থেকে জরুরি বার্তা পাওয়ার পরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়। পরবর্তীতে নৌবাহিনী অন্তত ৭৮ জন আহতকে ধাপে ধাপে উদ্ধার করে তীরে নিয়ে এসেছে এবং তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী বিজিতা হেরাথ জানিয়েছেন,
“ডুবে যাওয়া জাহাজটির সুনির্দিষ্ট পরিচয়, মোট আরোহীর সংখ্যা বা সাবমেরিন হামলার জন্য কারা দায়ী?এসব বিষয়ে এখনও কোনও স্পষ্ট তথ্য পাওয়া যায় নি।”   


আরব সাগর, হরমুজ প্রণালী এবং ওমান উপসাগরে অভিযান চালিয়ে ইরানের নৌবাহিনীর একটি সাবমেরিন এবং ১৭টি যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি করেছে মার্কিন যুক্ত রাষ্ট্রের।

ভারত মহা সাগরে জাহাজ হামলার ঘটনার নেপথ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের হাত থাকতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। ইরানে ইজরায়েল ও মার্কিন যৌথ হামলায়  গত চার দিনে আরব সাগর, হরমুজ প্রণালী এবং ওমান উপসাগরে অভিযান চালিয়ে ইরানের নৌবাহিনীর একটি সাবমেরিন এবং ১৭টি যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি করেছে মার্কিন যুক্ত রাষ্ট্রের।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *