চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটিকে এক সপ্তাহের মধ্যেই বহিঃরাজ্যে নিয়ে যাওয়া অত্যন্ত জরুরি। তাই অসহায় পরিবারটি সমাজের সকল স্তরের মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে।সেই মোতাবেক চান মিয়া নামে এক সহৃদয় ব্যক্তি অসহায় পরিবারটির পাশে এসে দাঁড়ান। এবং সাহায্যের হাত বাড়িয়ে দেন।
তেলিয়ামুড়া ডেস্ক, ১৩ মার্চ।।
তেলিয়ামুড়া রাজনগরের বাসিন্দা সমীর বিশ্বাস ও স্বরসতী বিশ্বাসের মাত্র পাঁচ মাস বয়সী পুত্র স্বর্ণজিৎ বিশ্বাস বর্তমানে একটি মারাত্বক রোগে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছে। স্থানীয় চিকিৎসকদের মতে, শিশুটির হৃদপিণ্ডে ছিদ্র রয়েছে এবং দ্রুত উন্নত চিকিৎসার প্রয়োজন।চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, শিশুটিকে অতি শীঘ্রই বহিঃরাজ্যে নিয়ে গিয়ে চিকিৎসা করাতে হবে। যদিও সেখানে চিকিৎসা পরিষেবা বিনামূল্যে পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে যাতায়াত এবং অন্যান্য প্রয়োজনীয় খরচ বাবদ প্রায় দেড় লক্ষাধিক টাকার প্রয়োজন। কিন্তু আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় এত বড় অঙ্কের অর্থ জোগাড় করতে হিমশিম খাচ্ছে শিশুটির পরিবার।

চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটিকে এক সপ্তাহের মধ্যেই বহিঃরাজ্যে নিয়ে যাওয়া অত্যন্ত জরুরি। তাই অসহায় পরিবারটি সমাজের সকল স্তরের মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে।সেই মোতাবেক চান মিয়া নামে এক সহৃদয় ব্যক্তি অসহায় পরিবারটির পাশে এসে দাঁড়ান। এবং সাহায্যের হাত বাড়িয়ে দেন।
শিশুটির পরিবারের আশা, সকলের সামান্য সহযোগিতায় হয়তো এই ছোট্ট শিশুটিকে সুস্থ করে আবার মায়ের কোলে ফিরিয়ে আনা সম্ভব হবে। মানবতার খাতিরে শিশুটির চিকিৎসার জন্য সমাজের সহৃদয় মানুষদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তার মা – বাবা সহ পরিবারের লোকজন।