ডেস্ক রিপোর্টার, ১লা এপ্রিল।।
         আসন্ন পাহাড় নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী সাজসজ্জায় বিরোধীদের টেক্কা দিচ্ছে রাজ্যের শাসক দল বিজেপি।বুধবার বিজেপি রাজ্য কার্যালয় থেকে নির্বাচনী প্রচার গাড়ির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সঙ্গে ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, মন্ত্রী টিংকু রায় সহ -সভাপতি পাপিয়া দত্ত সহ অন্যান্যরা।
       মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা জানিয়েছেন, সাজসজ্জা বিজেপির নির্বাচনী প্রচারের অংশ। আসন্ন এডিসি নির্বাচনে প্রচারের জন্য ব্যবহার করা হবে গাড়ি। পতাকা উত্তোলন করে আনুষ্ঠানিক ভাবে প্রচার গাড়ির উদ্বোধন করা হয়েছে।

           ইতিমধ্যে পাহাড় নির্বাচন নিয়ে বিজেপি, মথা, আইপিএফটি ও সিপিআইএম, কংগ্রেস প্রতিটি রাজনৈতিক দল মাঠে নেমেছে। তবে প্রচারের বহরে বিজেপি বাদবাকি দল গুলিকে টেক্কা দিচ্ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *