সোনামুড়ায় ডেস্ক, ১৩ নভেম্বর।।
আসন্ন পৌর ও নগর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি বিজেপি সোনামুড়া মন্ডলের উদ্যোগে সোনামুড়া টাউন হলে অনুষ্ঠিত হলো এক নির্বাচনী সাংগঠনিক সভা।
সভায় প্রধান বক্তা ছিলেন বিজেপি সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা পশ্চিম ত্রিপুরা আসনের সাংসদ বিপ্লব কুমার দেব। আসন্ন পৌরসভা এবং নগর পঞ্চায়েত নির্বাচনে বিজেপির মনোনীত প্রার্থীদের জয়ী করার লক্ষ্যে এই নির্বাচনী সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় সভায় তৈরি করা হয় বিভিন্ন রণ কৌশল। কিভাবে বিজেপির প্রার্থীরা নির্বাচনে সবকটি আসনে জয়যুক্ত হতে পারে? তা নিয়ে হয় আলোচনা।
এদিনের এই নির্বাচনী সাংগঠনিক সভায় ছাড়াও
উপস্থিত ছিলেন রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন, বিধায়ক বিন্দু দেবনাথ, সিপাহীজলা জেলার প্রভারি রতন ঘোষ, জেলার সভাপতি প্রসেনজিৎ ঘোষ সোনামুড়া মন্ডল সভাপতি শুভ্রজিৎ দাস সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা ।
সাংগঠনিক সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিপ্লব দেব বলেন বিজেপিকে হারানোর ক্ষমতায় রাজ্যে কারোর হয়নি। কংগ্রেস বহুবার চেষ্টা করেছিল। রাহুল গান্ধীর নেতৃত্বে ফলস্বরূপ কংগ্রেস দেশ থেকে মুছে যাওয়ার পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে বামপন্থীরা তো আগেই দেশ থেকে মুছে গিয়েছে।
নির্বাচনী সাংগঠনিক সভায় সংগঠনকে আরো বেশি শক্তিশালী করে বিজেপির মনোনীত প্রার্থীদের জয়যুক্ত করার লক্ষ্যে রণকৌশল তৈরি করা হয়েছে বলে জানান সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিপ্লব কুমার দেব।

