ডেস্ক রিপোর্টার, ১৩ নভেম্বর।।
                   “রাজ্যের জনজাতিরা শূকর পালন করে। তারা শূকরের মাংস খায়। তারা জন্ম থেকে শূকরের সঙ্গে ঘুমিয়ে পড়ে।”- বক্তা রাজ্যের বক্সনগর কেন্দ্রের বিজেপি বিধায়ক তফাজ্জল হোসেন। তার বক্তব্যের পর রাজ্য জুড়ে প্রতিবাদ শুরু করে বিজেপির শরিক দল তিপ্রামথা। মুখ খুলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। তিনি আইন অনুযায়ী তফাজ্জল হোসেনের শাস্তি দাবি করেন। মথার লোকজন রাজ্যের বিভিন্ন থানায় দায়ের করে মামলা।
     বিধায়ক তফাজ্জল হোসেনের এই বিতর্কিত মন্তব্যে চাপে পড়ে যায় বিজেপি। তাকে বাধ্য হয়ে দিয়েছে শো – কজ নোটিশ। আগামী সাতদিনের মধ্যে তাকে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে ভাজপা। যদিও তফাজ্জল হোসেন যুক্তি দেখিয়েছেন কেন তিনি একথা বলেছেন। ঘুরপথে তিনি ক্ষমাও চেয়ে নিয়েছেন।

      


            
   


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *